শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
ইরানের জব্দ করা সম্পদ ফেরত দিতে অস্বীকার যুক্তরাষ্ট্রের লক্ষ্মীপুরে অটোচালক হত্যায় গ্রেফতার ৩ যুবক  অবশেষে ইসলামাবাদে আলোচনার টেবিলে যুক্তরাষ্ট্র ও ইরান ‘অন্যায়-দুর্নীতিকে প্রশ্রয় দিলে পার্লামেন্টে মারামারি শুরু হবে’ খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসে শূরা অধিবেশন অনুষ্ঠিত হামলায় বিকৃত হয়ে গেছে মোজতবা খামেনির মুখমণ্ডল! হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ

সড়ক দুর্ঘটনা মাদরাসা ছাত্রের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বরগুনার আমতলী উপজেলার চুনাখালী বাজার এলাকাতে বাস চাপায় এক শিশু নিহত হয়েছে। নিহত শিশু ইয়াছিন (৬) স্থানীয় একটি মাদরাসার ছাত্র।

আজ শনিবার (১৯ নভেম্বর) পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে সকাল সাড়ে ১০টায় চুনাখালী বাজার ব্রিজের নিকট ঢাকাগামী জুবায়ের পরিবহন বাসের চাপায় শিশুটির মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কুয়াকাটা থেকে ঢাকার উদ্দেশ্যে জুবায়ের পরিবহন (ঢাকা মেট্রো-ব ১৩-২০২৭) বাসটি ছেড়ে আসে। যাত্রাপথে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের উপজেলার চুনাখালী বাজার ব্রিজের নিকট পৌঁছালে রাস্তার পূর্বপাশ থেকে পশ্চিম পাশে দৌড় দিয়ে অতিক্রম করতে গেলে গাড়ির চাপায় গুরুতর আহত হয়। স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে পাঠালে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেন।

আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম মিজানুর রহমান বলেন, খবর পাওয়া মাত্র দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক বাসটি আটক করা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ