বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ইন্দোনেশিয়াতে জোড়া ভূমিকম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলীয় দ্বীপ বেংকুলুতে শুক্রবার গভীর রাতে পর পর দুইবার ভূমিকম্প হয়েছে। যেখানে  প্রথমবার ছিল ৫ দশমিক ৪ মাত্রার এবং দ্বিতীয়বার ৬ দশমিক ৯ মাত্রার ছিল। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহত ও অর্থনৈতিক ক্ষয়ক্ষতির কোনো সংবাদ পাওয়া যায়নি।

এই দুটি ভূমিকম্পের উৎপত্তিস্থল ভূপৃষ্ঠের ২৫ কিলোমিটার গভীরে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএ । দু’টি ভূমিকম্পই হয়েছে বেংলুকু থেকে ২০২ কিলোমিটার দূরে, সাগরের তলদেশে হওয়ার কারণে প্রাণহানি বা ক্ষয়ক্ষতির সম্ভাবনাও কম।

আর ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ু ও ভূপদার্থবিদ্যা সংস্থা জানিয়েছে, সমুদ্রের তলদেশে ভূমিকম্প হলেও তাতে সুনামির কোনো আশঙ্কা নেই।

ইন্দোনেশিয়া মূলত একটি দ্বীপরাষ্ট্র। ছোটো-বড় শতাধিক দ্বীপের সমন্বয়ে গঠিত এই দেশটি বিশ্বের বৃহত্তম দ্বীপরাষ্ট্র হিসেবেও পরিচিত। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ‘রিং অব ফায়ার’ টেকটোনিক প্লেটের ওপর অবস্থান হওয়ার কারণে ভূমিকম্প ইন্দোনেশিয়ার একটি নিয়মিত দুর্যোগ।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ