শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
ইরানের জব্দ করা সম্পদ ফেরত দিতে অস্বীকার যুক্তরাষ্ট্রের লক্ষ্মীপুরে অটোচালক হত্যায় গ্রেফতার ৩ যুবক  অবশেষে ইসলামাবাদে আলোচনার টেবিলে যুক্তরাষ্ট্র ও ইরান ‘অন্যায়-দুর্নীতিকে প্রশ্রয় দিলে পার্লামেন্টে মারামারি শুরু হবে’ খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসে শূরা অধিবেশন অনুষ্ঠিত হামলায় বিকৃত হয়ে গেছে মোজতবা খামেনির মুখমণ্ডল! হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ

খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের উলামা সম্মেলন আগামীকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গাজী তাওহীদুর রহমান
যশোর থেকে>

আগামীকাল খুলনা বিভাগীয় কওমি মাদ্রাসা পরিষদের উদ্যোগে আশরাফুল মাদারিস যশোরে (সতিঘাটা মাদরাসা ময়দানে) উলামা সম্মেলন অনুষ্ঠিত হবে।

এতে খুলনা বিভাগের দশটি জেলার কওমি মাদ্রাসার মুহতামিমগন ও ওলামায়ে কেরাম অংশগ্রহণ করবেন। খুলনা বিভাগীয় কওমি মাদ্রাসা পরিষদের মহাসচিব মাওলানা নাসিরুল্লাহ বলেন সকাল ৯ টায় শুরু হবে এবং আসরের আগেই শেষ হবে।

প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়ার সভাপতি, আল হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান।

প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন বাংলাদেশ কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর মহাসচিব মাওলানা মাহফুজুল হক।

বিশেষ অতিথি হিসেবে আলোচনা করবেন ভারতের শাহী মোরাদাবাদ মাদ্রাসার মুহতামিম আল্লামা সায়্যিদ আশহাদ রশীদী। সভাপতিত্ব করবেন খুলনা বিভাগীয় কওমি মাদ্রাসা পরিষদের সভাপতি, খুলনা দারুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা মুশতাক আহমদ।

আরো আলোচনা করবেন নির্বাহী সহ সভাপতি মাওলানা আনোয়ারুল করীম যশোরী, সিনিয়র সহ সভাপতি মুফতি আব্দুল হামিদ কুষ্টিয়া সহ-সভাপতি মাওলানা আব্দুল আউয়াল খুলনা, মাওলানা আব্দুল মান্নান যশোর, মাওলানা আবু দাউদ, কুষ্টিয়া, মুফতি মুজিবুর রহমান যশোর, মাওলানা উসমান গনী ঝিনাইদহ, সাংগঠনিক সম্পাদক মুফতি গোলামুর রহমান খুলনা প্রমুখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ