বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

চট্টগ্রামের আন্তার্জাতিক ইসলামী মহা সম্মেলনে আসছেন যুগশ্রেষ্ঠ ৫ আলেম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম ইসলামী সম্মেলন সংস্থা বাংলাদেশের তত্ত্বাবধানে চট্টগ্রামের জমিয়তুল ফালাহ ময়দানে অনুষ্ঠিত ৩৬ তম আন্তর্জাতিক ইসলামী মহা সম্মেলনে যোগ দিতে আসছেন যুগশ্রেষ্ঠ ৫ আলেম।

আগামী ১৭ ও ১৮ নভেম্বর বৃহস্পতি ও শুক্রবার চট্টগ্রামের ঐতিহাসিক জমিয়তুল ফালাহ ময়দানে অনুষ্ঠিত হবে এ ইসলামী মহা সম্মেলন। সম্মেলনে অংশগ্রহণ করবেন দেশ বিদেশের যুগশ্রেষ্ঠ আলেমে দীন।

আন্তর্জাতিক ইসলামী মহা সম্মেলনে উপস্থিত থাকবেন দারুল উলুম দেওবন্দের মুহতামিম ও শাইখুল হাদিস আল্লামা আবুল কাসেম নোমানি, দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররিসিন, জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি, আল্লামা আরশাদ মাদানি, দারুল উলুম দেওবন্দের শুরা সদস্য, আল্লামা মাহমুদ আসআদ মাদানি, পাকিস্তানের কওমি মাদরাসাসমূহের সবচেয়ে বড় শিক্ষাবোর্ড বেফাকের দীর্ঘ ২৪ বছরের মহাসচিব আল্লামা হানিফ জালান্ধরি, ভারতের রাজস্থানের জামিয়া আরাবিয়া বারকাতুল ইসলামের মুহতামিম, দারুল উলুম দেওবন্দের শুরা সদস্য মাওলানা হাসান মাহমুদ। এ ছাড়াও উপস্থিত থাকবেন বাংলাদেশের বিশিষ্ট আলেমেদীন।

ইসলামী সম্মেলন সংস্থা বাংলাদেশের সভাপতি, দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মহাপরিচালক, মাওলানা মুহাম্মদ ইয়াহইয়া ও ইসলামী সম্মেলন সংস্থা বাংলাদেশের সেক্রেটারী, মুফতি আরশাদ রাহমানী সর্বোস্তরের মুসলমানদের প্রতি সম্মেলন সফল করার আহ্বান জানিয়েছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ