বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ঢাকায় সম্পন্ন হবে হজ যাত্রীদের ইমিগ্রেশন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশ থেকে হজে গমনেচ্ছু যাত্রীদের ইমিগ্রেশন কার্যক্রম এখন ঢাকা থেকেই সম্পন্ন করা যাবে ব‌লে আশ্বস্ত করেছেন সৌদি আর‌বের উপ-স্বরাষ্ট্রমন্ত্রী ড. নাসের বিন আব্দুল আজিজ আল-দাউদ।

আজ রোববার (১৩ ন‌ভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থে‌কে পাঠা‌নো এক বিজ্ঞ‌প্তিতে এ তথ্য জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ঢাকা সফররত সৌ‌দি উপ-স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সঙ্গে সাক্ষাৎকালে হজযাত্রীদের ইমিগ্রেশন ঢাকায় সম্পন্ন হবে বলে আশ্বস্ত করেছেন।

বৈঠকে জানানো হয়েছে, বাংলাদেশের সঙ্গে সৌদির চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্কের কথা বিবেচনা করে সৌদি সরকার প্রথম দেশ হিসেবে রুট-টু-মক্কা সার্ভিস চুক্তি করতে যাচ্ছে।

সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমান আল সৌদকে বাংলাদেশ সরকার ও জনগণ বাংলাদেশে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছে বলে দেশটির উপ-স্বরাষ্ট্রমন্ত্রীকে অবহিত করেন পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন। এছাড়া তিনি ঢাকা সফরের জন্য সৌদি উপ-স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদও জানান।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ