বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

করোনায় আরও ৬৫৯ মৃত্যু, শনাক্ত প্রায় তিন লাখ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বে মহামারি করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় সংক্রমণ ও মৃত্যু দুটোই বেড়েছে। এসময়ে ৬৫৯ জনের মৃত্যুর পাশাপাশি সংক্রমিত হয়েছেন দুই লাখ ৮১ হাজার ৩৪৫ জন। এ নিয়ে মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট মৃত্যু বেড়ে ৬৬ লাখ সাত হাজার ৭৯৮ জন এবং শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ৬৩ কোটি ৮৩ লাখ ২০ হাজার ৭৯০ জনে।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ফ্রান্সে এবং দৈনিক সংক্রমণে শীর্ষে রয়েছে জাপান। প্রাণহানির এ তালিকায় এর পরেই রয়েছে যুক্তরাষ্ট্র, ব্রাজিল, জাপান, রাশিয়া, দক্ষিণ কোরিয়া ও ইন্দোনেশিয়ার মতো দেশগুলো।

বুধবার (৯ নভেম্বর) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনা ভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় জাপানে করোনায় সংক্রমিত হয়েছেন ৮১ হাজার ৪০১ জন এবং মারা গেছেন ৭০ জন। মহামারির শুরু থেকে পূর্ব এশিয়ার এ দেশটিতে এখন পর্যন্ত ২ কোটি ২৭ লাখ ৯০ হাজার ২৫০ জন শনাক্ত এবং মারা গেছেন ৪৭ হাজার ১৩৯ জন।

বৈশ্বিক সংক্রমণের তালিকায় তৃতীয় অবস্থানে থাকা ফ্রান্সে একদিনে সংক্রমিত হয়েছেন ৪০ হাজার ৫৯১ জন এবং মারা গেছেন ১১৭ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ৩ কোটি ৭০ লাখ ১২ হাজার ৩১৮ জন এবং মারা গেছেন ১ লাখ ৫৭ হাজার ৫৪৬ জন।

যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ১২ হাজার ৩০১ জন এবং মারা গেছেন ১১০ জন। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এ দেশটিতে এখন পর্যন্ত ৯ কোটি ৯৬ লাখ ৯৭ হাজার ৯২২ জন সংক্রমিত এবং মারা গেছেন ১০ লাখ ৯৮ হাজার ৫২৪ জন। রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৬৩ জন এবং সংক্রমিত হয়েছেন ৪ হাজার ৩২০ জন। এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত ২ কোটি ১৪ লাখ ৭২ হাজার ৫৯১ জন এবং মারা গেছেন ৩ লাখ ৯০ হাজার ৭১২ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ