বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের, বিভিন্ন এলাকায় বিস্ফোরণ জাতির আকাঙ্ক্ষা-প্রত্যাশা পূরণে এবারের বাজেট: অর্থমন্ত্রী ওমান উপকূলে ভারতীয় জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, নিখোঁজ ৩ দুপুরের মধ্যে ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা তুচ্ছ ঘটনায় রণক্ষেত্র ভৈরব, ওসিসহ আহত অর্ধশতাধিক বানিয়াচংয়ে ইসলামী সংগ্রাম পরিষদের ৫১ সদস্যের কমিটি গঠন জৈন্তাপুর উপজেলা জমিয়তের সভাপতির ইন্তেকাল, কেন্দ্রীয় কমিটির শোক ‘আদর্শবান ও প্রশিক্ষিত কর্মীরাই একটি সংগঠনের প্রকৃত শক্তি’ শুক্রবার মসজিদে হারাম ও মসজিদে নববীতে খুতবা দেবেন যে দুই শায়খ বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় সৌদি হজমন্ত্রীর ভূয়সী প্রশংসা

বিচার শেষ না হওয়া পর্যন্ত খালেদা জিয়াকে জামিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মানহানির অভিযোগে ঢাকা ও নড়াইলে দায়ের হওয়া দুই মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনের মেয়াদ ফের বাড়িয়েছেন হাইকোর্ট। এই দুই মামলার বিচার শেষ না হওয়া পর্যন্ত খালেদার জামিনের মেয়াদ বাড়ানো হয়েছে।

সোমবার (৭ নভেম্বর) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। খালেদার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল বিষয়টি নিশ্চিত করেছেন।

২০১৮ সালের ১৪ আগস্ট আদালত খালেদা জিয়াকে ৬ মাসের জামিন দেন হাইকোর্ট। পরে সময়ে সময়ে জামিনের মেয়াদ বাড়ানো হয়।

২০১৫ সালের ২১ ডিসেম্বর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত এক আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মুক্তিযুদ্ধে শহীদদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেন।

মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা ও বঙ্গবন্ধুকে নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে নড়াইলে স্থানীয় এক আওয়ামী লীগ নেতা খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা করেন। একই অভিযোগে ২০১৬ সালের ৫ জানুয়ারি ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আরও একটি মামলা করেন জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী। এই দুই মামলায় এর আগে হাইকোর্ট খালেদা জিয়াকে জামিন দিয়েছিলেন। ওই জামিনের মেয়াদ শেষ হয়ে আসায় ফের আবেদন করলে সোমবার তা বাড়ানো হলো।

দুর্নীতির দুই মামলায় দণ্ডপ্রাপ্ত খালেদা জিয়া সরকারের নির্বাহী আদেশে আড়াই বছর ধরে মুক্ত অবস্থায় রয়েছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ