বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের, বিভিন্ন এলাকায় বিস্ফোরণ জাতির আকাঙ্ক্ষা-প্রত্যাশা পূরণে এবারের বাজেট: অর্থমন্ত্রী ওমান উপকূলে ভারতীয় জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, নিখোঁজ ৩ দুপুরের মধ্যে ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা তুচ্ছ ঘটনায় রণক্ষেত্র ভৈরব, ওসিসহ আহত অর্ধশতাধিক বানিয়াচংয়ে ইসলামী সংগ্রাম পরিষদের ৫১ সদস্যের কমিটি গঠন জৈন্তাপুর উপজেলা জমিয়তের সভাপতির ইন্তেকাল, কেন্দ্রীয় কমিটির শোক ‘আদর্শবান ও প্রশিক্ষিত কর্মীরাই একটি সংগঠনের প্রকৃত শক্তি’ শুক্রবার মসজিদে হারাম ও মসজিদে নববীতে খুতবা দেবেন যে দুই শায়খ বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় সৌদি হজমন্ত্রীর ভূয়সী প্রশংসা

‘জাতীয় ওলামা মাশায়েখ সম্মেলন’ বাস্তবায়নে হেফাজতের সাব কমিটি গঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ১৭ ডিসেম্বর ২০২২ ‘জাতীয় উলামা মাশায়েখ সম্মেলন’কে সামনে রেখে দেশের সর্ববৃহৎ ধর্মীয় অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের দায়িত্বশীলগণের সাথে হেফাজত মহাসচিবের বৈঠক অনুষ্ঠিত হয়।

আজ ৮ নভেম্বর (মঙ্গলবার) সকাল দশটায় জামিয়া ইসলামিয়া মাখজানুল খিলগাঁও মাদরাসায় হেফাজত মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান এর সভাপতিত্বে কেন্দ্রীয় দায়িত্বশীলদের নিয়ে এক জরুরী বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে আরো উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব মাওলানা মুহিউদ্দীন রাব্বানী, যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল কাইয়ুম সোবহানী, সহকারী মহাসচিব মাওলানা জহুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর ইদরীস, প্রচার সম্পাদক মুফতী কিফায়াতুল্লাহ আজহারী, দপ্তর সম্পাদক মাওলানা রাশেদ বিন নূর প্রমুখ।

বৈঠকে আগামী ১৭ ডিসেম্বর রাজধানী ঢাকায় হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে জাতীয় উলামা মাশায়েখ সম্মেলন বাস্তবায়নের জন্য হেফাজত মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমানকে প্রধান করে একটি সম্মেলন বাস্তবায়ন কমিটি গঠন করা হয়। এতে আরো আছেন যুগ্ম মহাসচিব মাওলানা মুহিউদ্দীন রাব্বানী, যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল কাইয়ুম সোবহানী, সহকারী মহাসচিব মাওলানা জহুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর ইদরীস, প্রচার সম্পাদক মুফতী কিফায়াতুল্লাহ আজহারী,মাওলানা মুজিবুর রহমান হামিদী, মুফতী মাসউদুল করিম, মাওলানা লোকমান মাজহারী, মাওলানা আনিসুর রহমান (বিমানবন্দর, উত্তরা), মাওলানা নুরুল ইসলাম (খিলক্ষেত),
হেফাজত ঢাকা মহানগরের সাংগঠনিক সম্পাদক মাওলানা মনিরুজ্জামান, মুফতী কামাল উদ্দীন, মাওলানা ওহিদুর রহমান, মাওলানা মুস্তাকিম বিল্লাহ হামিদী, মাওলানা রাশেদ বিন নূর।

উক্ত বৈঠকে হেফাজত মহাসচিব আল্লামা সাজিদুর রহমান ঢাকা মহানগর কমিটির কার্যক্রম বেগবান করতে দিকনির্দেশনা মূলক বক্তব্য ও পরামর্শ দেন এবং ঢাকা মহানগর কমিটিকে জাতীয় ওলামা মাশায়েখ সম্মেলন বাস্তবায়নে মূখ্য ভূমিকা পালনের কথা বলেন।

বিধায় আগামী ১৪ নভেম্বর'২২ ইং সোমবার সকাল দশটায় ঢাকা খিলগাঁস্থ মাখজানুল উলুম মাদরাসায় ঢাকা মহানগর কমিটির একটি বৈঠক আহবান করা হয়। উক্ত বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হেফাজত মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান দামাত বারাকাতুহুম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাওলানা মুহিউদ্দীন রাব্বানী, মাওলানা মীর ইদরীস সহ কেন্দ্রীয় গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ