বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

করোনায় আরও ৪৩৪ জনের মৃত্যু, শনাক্ত ২ লাখ ৯ হাজার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে ৪৩৪ জনের মৃত্যু হয়েছে। নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২ লাখ ৯ হাজার ৬ জন। এছাড়া একদিনে সুস্থ হয়েছেন ২ লাখ ২৩ হাজার ৩৭৯ জন।

এ নিয়ে বিশ্বে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৬ লাখ ৬ হাজার ৭২৩ জনে। মহামারির শুরু থেকে এ পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩ কোটি ৭৯ লাখ ৩৭ হাজার ১৬৩ জনে। এছাড়া করোনা থেকে সেরে উঠেছেন ৬১ কোটি ৭৭ লাখ ৫০ হাজার ৮২৭ জন।

মঙ্গলবার (৮ নভেম্বর) সকালে আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি, ৬৬ হাজার ৩৯৭ জনের করোনা শনাক্ত হয়েছে জাপানে। এসময়ে দেশটিতে মারা গেছেন ৪৬ জন।

অন্যদিকে এ সময়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে রাশিয়ায় ৬২ জনের। দেশটিতে ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৪ হাজার ৫৬৬ জনের।

করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকার এখনো শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় নতুন করে ১২ হাজার ৬৪৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে মারা গেছেন ১৭ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯ কোটি ৯৬ লাখ ৬২ হাজার ৫৫২ জনে। তাদের মধ্যে মারা গেছেন ১০ লাখ ৯৮ হাজার ২৭৩ জন।

এছাড়া ব্রাজিলে একদিনে মারা গেছেন ৬ জন, তাইওয়ানে ৪৭ জন, কানাডায় ৩৩ জন, ফিলিপাইনে ৩৪ জন এবং ইনদোনেশিয়ায় ২২ জন। এ সময়ে বাংলাদেশে করোনায় ১ জনের মৃত্যু এবং নতুন রোগী শনাক্ত হয়েছে ৪৬ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ