মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে কলেজ ছাত্রের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল কবির আরমান, খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। তার নাম জীতেন ত্রিপুরা (১৯)।

আজ মঙ্গলবার (৮ নভেম্বর) সকাল পৌনে ১১টার দিকে জেলা শহরের খাগড়াপুর এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

জীতেন ত্রিপুরা খাগড়াছড়ি সরকারি কলেজের মানবিক বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। তার বাবার নাম সুকুমার ত্রিপুরা। এ মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, জীতেন ত্রিপুরা বাঁশে আর্জেন্টিনার পতাকা লাগিয়ে গাছে বাঁধতে উঠে। কিন্তু বাঁশটি কাচা হওয়ায় বিদ্যুৎ প্রবাহিত হয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জীতেন ত্রিপুরা গাছ থেকে পড়ে যায়। তাকে উদ্বার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সুকুমার ত্রিপুরার তিন ছেলের মধ্যে জীতেন ত্রিপুরা মেজো।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, লাশ ময়না তদন্তের প্রস্তুতি চলছে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ