বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

২৭ দেশের হাফেজ সৈন্যদের নিয়ে ‘আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুল্লাহ আফফান:  সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে সৈন্যদের নিয়ে মক্কায় শুরু হয়েছে নবম ‘আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা’। প্রতিযোগিতায় ২৭টি দেশের হাফেজ সৈন্যরা অংশগ্রহণ করে।

গতকাল রোববার (৬ নভেম্বর) ‘আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা’ শুরু হয়। এটি চলবে ১৩ নভেম্বর (রোববার) পর্যন্ত। এ প্রতিযোগিতার পৃষ্ঠপোষকতা করছেন সৌদি ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান।

প্রতিরক্ষা মন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমানের পক্ষে, ডক্টর মুহাম্মদ আল-ইসা প্রতিযোগিতার উদ্বোধন করেছেন। এ সময় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ প্রতিযোগিতার সুপারভাইজারও উপস্থিত ছিলেন।

সৌদি বার্তা সংস্থা এসপিএ জানায়, ডক্টর মুহাম্মদ আল-ইসা প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের স্বাগত জানান। অনুষ্ঠানে প্রতিযোগিতার তত্ত্বাবধায়ক, আলী আব্দুল রহমান আল-হুসাইনি বলেছেন, সৌদি আরব কুরআন এবং এর হিফজ বিষয়ে গুরুত্বপূর্ণ সেবা প্রদান করছে। কুরআন ও সুন্নাহ এ দেশের সংবিধান।

সৈন্যদের মধ্যে ‘আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায়’ ২৭টিরও বেশি দেশের প্রার্থীরা অংশ নেন।

জানা যায়, প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ১২টা এবং বিকেল ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। বিরতির সময় পবিত্র কোরআন ও এর বিজ্ঞান বিষয়ক অনুষ্ঠানও পরিচালিত হচ্ছে। সূত্র: এসপিএ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ