বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

রমজানের তারিখ জানালেন জ্যোতির্বিজ্ঞানীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আগামী বছরের (২০২৩) পবিত্র রমজান মাস শুরু হতে আর মাত্র ১৩৫ দিন বাকি বলে জানিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। তাদের গণনা অনুসারে, ২০২৩ সালের ২৩ মার্চ মধ্যপ্রাচ্যে পবিত্র রমজান শুরু হতে পারে।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের অ্যাস্ট্রোনমি (জ্যোতির্বিদ্যা) সোসাইটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানান, ২০২৩ সালে রমজান শুরু হতে পারে ২৩ মার্চ এবং চলবে ২৯ দিন। এ ছাড়া আরব আমিরাতে রোজা রাখার সর্বোচ্চ সময় হতে পারে ১৪ ঘণ্টা। তবে মাসের শুরু থেকে শেষ পর্যন্ত এই সময়ে প্রায় ৪০ মিনিটের পরিবর্তন আসবে।

রমজানের প্রথম দিনে মধ্যপ্রাচ্যের বাসিন্দারা রোজা রাখবেন প্রায় সাড়ে ১৩ ঘণ্টা। আর মাসের শেষ দিনে তারা রোজা রাখবেন প্রায় ১৪ ঘণ্টা ১৩ মিনিট।

জ্যোতির্বিজ্ঞানী ইব্রাহিম আল জারওয়ান আরও বলেন, ২০২৩ সালে রমজান মাসের চাঁদ দেখা যাবে ২২ মার্চ স্থানীয় সময় রাত ৯টা ২৩ মিনিটে। সেই হিসেবে পবিত্র ঈদুল ফিতর হবে ২১ এপ্রিল ‍হবে।

-এসআর

 

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ