বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের, বিভিন্ন এলাকায় বিস্ফোরণ জাতির আকাঙ্ক্ষা-প্রত্যাশা পূরণে এবারের বাজেট: অর্থমন্ত্রী ওমান উপকূলে ভারতীয় জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, নিখোঁজ ৩ দুপুরের মধ্যে ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা তুচ্ছ ঘটনায় রণক্ষেত্র ভৈরব, ওসিসহ আহত অর্ধশতাধিক বানিয়াচংয়ে ইসলামী সংগ্রাম পরিষদের ৫১ সদস্যের কমিটি গঠন জৈন্তাপুর উপজেলা জমিয়তের সভাপতির ইন্তেকাল, কেন্দ্রীয় কমিটির শোক ‘আদর্শবান ও প্রশিক্ষিত কর্মীরাই একটি সংগঠনের প্রকৃত শক্তি’ শুক্রবার মসজিদে হারাম ও মসজিদে নববীতে খুতবা দেবেন যে দুই শায়খ বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় সৌদি হজমন্ত্রীর ভূয়সী প্রশংসা

প্রশ্নপত্রে সাম্প্রদায়িক উসকানি দাতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, প্রশ্নপত্রে যারা সাম্প্রদায়িক উসকানি দিয়েছে, তাদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আজ সোমবার (৬ নভেম্বর) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এইচএসসির বাংলা প্রথমপত্রের প্রশ্নে সাম্প্রদায়িকতার উসকানি নিয়ে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

ডা. দীপু মনি বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক গণতন্ত্রের দেশ। এ দেশে কোনো সাম্প্রদায়িক উসকানি সহ্য করা হবে না। বিশেষ করে পরীক্ষার প্রশ্নপত্রে তো মোটেই না। প্রশ্নপত্রে সাম্প্রদায়িক উসকানি খুবই দুঃখজনক। এটি একেবারেই গ্রহণযোগ্য নয়।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের মনে যারা সাম্প্রদায়িক উসকানির বীজ বপন করতে চায়, তাদের ভবিষ্যতে প্রশ্নপত্রের কাজের সঙ্গে (প্রশ্নপত্র সেটিং-মডারেটিং) সম্পৃক্ত করা হবে না। যারা প্রশ্নপত্রে সাম্প্রদায়িক উসকানি দিয়েছে, তাদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

দীপু মনি বলেন, প্রশ্নপত্র সেটিং বা মডারেটিং এমনভাবে হয় যে, যিনি প্রশ্নের সেট করেন তিনি আর সেটি দেখতে পারেন না। আবার যিনি মডারেট করেন তিনিও আর তা দেখতে পারেন না। কোন কোন বিষয় মাথায় রেখে প্রশ্নগুলো তারা করবেন, এ বিষয়ে আমাদের সুস্পষ্ট নির্দেশিকা দেওয়া থাকে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ