বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের, বিভিন্ন এলাকায় বিস্ফোরণ জাতির আকাঙ্ক্ষা-প্রত্যাশা পূরণে এবারের বাজেট: অর্থমন্ত্রী ওমান উপকূলে ভারতীয় জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, নিখোঁজ ৩ দুপুরের মধ্যে ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা তুচ্ছ ঘটনায় রণক্ষেত্র ভৈরব, ওসিসহ আহত অর্ধশতাধিক বানিয়াচংয়ে ইসলামী সংগ্রাম পরিষদের ৫১ সদস্যের কমিটি গঠন জৈন্তাপুর উপজেলা জমিয়তের সভাপতির ইন্তেকাল, কেন্দ্রীয় কমিটির শোক ‘আদর্শবান ও প্রশিক্ষিত কর্মীরাই একটি সংগঠনের প্রকৃত শক্তি’ শুক্রবার মসজিদে হারাম ও মসজিদে নববীতে খুতবা দেবেন যে দুই শায়খ বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় সৌদি হজমন্ত্রীর ভূয়সী প্রশংসা

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে লিবিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নবনিযুক্ত লিবিয়ার রাষ্ট্রদূত এইচ.ই. আব্দুল মুতালিব এস এম সুলিমান। রোববার (৬ নভেম্বর) পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাক্ষাতের শুরুতে বাংলাদেশে নিযুক্ত নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অসামান্য অগ্রগতি অর্জন করেছে এবং বিশ্বের দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরও উন্নত করতে চায়।

বাংলাদেশ ও লিবিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ককে ঐতিহ্যবাহী ও বন্ধুত্বপূর্ণ উল্লেখ করে শাহরিয়ার আলম বলেন, দেশের জনগণের সুবিধার্থে ভবিষ্যতে এ সহযোগিতা আরও বাড়ানো হবে।

প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশ অন্যান্য দেশে বৈধ অভিবাসন সমর্থন করে এবং অবৈধ অভিবাসন রোধে লিবিয়ার সঙ্গে সহযোগিতা বাড়াতে চায়। তিনি লিবিয়ায় কর্মরত বাংলাদেশি শ্রমিকদের অব্যাহত সহায়তার জন্য লিবিয়ান সরকারকে ধন্যবাদ জানান। বিশেষ করে, লিবিয়ায় জমি লিজ নিয়ে বাংলাদেশের কৃষি-উদ্যোক্তাদের চুক্তিবদ্ধ চাষে লিবিয়ার সহযোগিতা কামনা করেন শাহরিয়ার আলম। তিনি বর্তমান বৈশ্বিক খাদ্য সংকটের প্রেক্ষাপটে খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে বাংলাদেশ ও লিবিয়ার মধ্যে সহযোগিতা প্রতিষ্ঠার প্রস্তাব করেন। এ ছাড়া বাংলাদেশ ও লিবিয়া বিভিন্ন কর্মসূচি হাতে নিয়ে যৌথভাবে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উদ্‌যাপন করতে পারে বলেও জানান তিনি।

এ সময় লিবিয়ার রাষ্ট্রদূত জানান, বাংলাদেশি চিকিৎসক, নার্স, টেকনিশিয়ান ও ইঞ্জিনিয়ারদের নিয়োগ দিতে চায় লিবিয়া। একটি যৌথ কমিশন গঠনের প্রস্তাব দেন তিনি, যা দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্বপূর্ণ খাতগুলো পর্যালোচনা করতে পারে।

লিবিয়ার রাষ্ট্রদূত আরও বলেন, লিবিয়া তাদের বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য স্বাগত জানায়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ