বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

তানজানিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে নিহত ১৯

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আফ্রিকার দেশ তানজানিয়ায় যাত্রীবাহী একটি বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১৯ জন আরোহী। এ ঘটনায় আরও ২৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। খবর লস অ্যাঞ্জেলেস টাইমসের।

রোববার (৬ নভেম্বর) এ ঘটনা ঘটে। পরিবহন প্রতিষ্ঠান প্রিসিশান এয়ারের তথ্য অনুসারে, স্থানীয় সময় সকাল ৮টা ৫০ মিনিটে এই দুর্ঘটনা হয়। ৪৩ জন আরোহী নিয়ে দার-উস-সালাম শহর থেকে রওনা হয়েছিল বিমানটি। গন্তব্য ছিল বুকোবা বিমানবন্দর। কিন্তু বৈরি আবহাওয়ার মধ্যে পড়ে বিমানটি বিধ্বস্ত হয় ভিক্টোরিয়া হ্রদে।

অবশ্য পানির উচ্চতা খুব বেশি না হওয়ায় উদ্ধার করা গেছে বেশিরভাগ আরোহীকে। প্রাণে বেঁচে গেছেন দুই পাইলটও। তাদের বক্তব্য থেকে জানা যায়, ঝড়ো আবহাওয়ার কারণে তারা বিমানের ওপর নিয়ন্ত্রণ হারান। রানওয়েতে নামার চেষ্টা করলেও শেষ মুহূর্তে ব্যর্থ হন তারা। ১৯৯৩ সাল থেকে দেশটির অভ্যন্তরীন রুটে চলছে এটিআর-ফোরটি টু সিরিজের বিমানটি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ