বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের, বিভিন্ন এলাকায় বিস্ফোরণ জাতির আকাঙ্ক্ষা-প্রত্যাশা পূরণে এবারের বাজেট: অর্থমন্ত্রী ওমান উপকূলে ভারতীয় জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, নিখোঁজ ৩ দুপুরের মধ্যে ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা তুচ্ছ ঘটনায় রণক্ষেত্র ভৈরব, ওসিসহ আহত অর্ধশতাধিক বানিয়াচংয়ে ইসলামী সংগ্রাম পরিষদের ৫১ সদস্যের কমিটি গঠন জৈন্তাপুর উপজেলা জমিয়তের সভাপতির ইন্তেকাল, কেন্দ্রীয় কমিটির শোক ‘আদর্শবান ও প্রশিক্ষিত কর্মীরাই একটি সংগঠনের প্রকৃত শক্তি’ শুক্রবার মসজিদে হারাম ও মসজিদে নববীতে খুতবা দেবেন যে দুই শায়খ বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় সৌদি হজমন্ত্রীর ভূয়সী প্রশংসা

গুমের তালিকার অধিকাংশই দাগি আসামি: পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জাতিসংঘ যে ৭৬ জনের গুমের তালিকা দিয়েছে তার অধিকাংশ ব্যক্তিই দাগি আসামি হিসেবে জেলে আছেন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন ।

তিনি বলেন, গুমের তালিকার কিছু লোক ভারতে এবং কিছু লোক দেশেই ঘুরে বেড়াচ্ছেন।

সোমবার (৭ নভেম্বর) বিকেলে নগরীর কবি নজরুল অডিটোরিয়ামে সিলেট জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভায় বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

দেশে তিন বছরে মাত্র তিনজন গুম হয়েছেন বা তাদের খোঁজ পাওয়া যাচ্ছে না দাবি করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, গত তিন বছরে আমেরিকায় পুলিশ কর্তৃক ৩ হাজার ৭৬ জন বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছে।

নিখোঁজ হয়েছে ১৫ লক্ষাধিক। আমাদের দেশে এমন ঘটনা ঘটেনি। নিখোঁজ হয়েছে হাতেগোনা কয়েকজন। যারা মানবাধিকার নিয়ে বারবার চিৎকার চেঁচামেচি করে তাদের লজ্জা হওয়া উচিত।

আওয়ামী লীগের প্রতিনিধি সভায় আরও উপস্থিত ছিলেন বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ বিষয়ক মন্ত্রী ইমরান আহমদ, জাহাঙ্গীর কবির নানক, প্রেসিডিয়াম সদস্য নুরুল ইসলাম নাহিদসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ