মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ফরিদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে বাসের ধাক্কা, নিহত ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ফরিদপুরের ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে বাসের ধাক্কায় চারজন নিহত হয়েছেন। একই ঘটনায় আরও কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।

আজ শনিবার (৫ নভেম্বর) দিনগত রাত পৌনে ৪টার সময় উপজেলার মাধবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মেরিনা আক্তার (৩২), জুনায়েদ শেখ (৩), হুমায়ুন কবির (৪৮) ও আব্দুর রউফ হাওলাদার (৫০)।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৈমুর ইসলাম জানান, সাকুরা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছে ধাক্কা দেয়। এতে বাসটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলে দুজন নিহত হন। অন্য দুজনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর সেখানে তাদের মৃত্যু হয়।

তিনি আরও জানান, দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ ব্যাপার আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ