বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

অবশেষে হাসপাতাল থেকে ছাড়া পেলেন ইমরান খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: অবশেষে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেইরিক-ই-ইনসাফের চেয়ারম্যান ইমরান খান।

এর আগে লং মার্চ চলাকালে ইমরান খানকে হত্যার উদ্দেশ্য গুলি চালানো হয়। এতে তার পায়ে গুলি লাগে। এরপর চিকিৎসার জন্য লাহোরের শওকত খানম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার কয়েক ঘণ্টা আগে ইমরান খান জানিয়েছেন আগাম নির্বাচনের দাবিতে আবারও রাজধানী ইসলাবাদের উদ্দেশ্য লং মার্চ শুরু হবে।

তিনি বলেছেন, মঙ্গলবার (৮ নভেম্বর) থেকে এই যাত্রা শুরু হবে।

অন্যদিকে, ইমরান খানের হত্যাচেষ্টার প্রতিবাদে পাকিস্তানের বিভিন্ন শহরে বিক্ষোভ হয়েছে। বিক্ষোভের কারণে পুলিশ পিটিআই নেতাসহ ২৪ জনের নামে মামলা করেছে। সরকারের বিভিন্ন স্থাপনা ভাঙচুর ও ক্ষয়ক্ষতির অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) ইসলামাবাদ অভিমুখে পিটিআই’র লংমার্চের সপ্তম দিনে গুজরানওয়ালার আল্লাহওয়ালা চকে ইমরান খানকে লক্ষ্য করে গুলি চালানো হয়। হামলায় তিনি ছাড়া আরও অন্তত ৭ জন পিটিআই নেতা আহত হয়েছেন।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ