রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩ ‘ই-কমার্সে জালিয়াতি বন্ধ করতে ৩ ধাপে পদক্ষেপ নিয়েছে সরকার’  গুম প্রতিরোধে বাতিল অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবি খেলাফত মজলিসের দুর্যোগসহ জরুরি পরিস্থিতিতেও দেশে খাদ্যের ঘাটতি হবে না: খাদ্যমন্ত্রী ‘বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হচ্ছে’  আগামী শিক্ষাবর্ষেই দেশজুড়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু হবে: ববি হাজ্জাজ হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর পরিকল্পনা সরকারের এবার নারায়ণগঞ্জ জেলা জমিয়তের আহ্বায়ক কমিটি ঘোষণা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ মহিমার গান

ভোটগ্রহণ চলছে ফরিদপুর-২ আসনের উপনির্বাচনে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ফরিদপুর-২ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে। সকাল ৮টায় শুরু হওয়া বিরতীহীনভাবে চলবে ভোট বিকেল ৪টা পর্যন্ত। এ নির্বাচনও সিসি ক্যামেরায় পর্যবেক্ষণ করছে নির্বাচন কমিশন (ইসি)।

জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ফরিদপুর-২ আসনটি সালথা, নগরকান্দা ও সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়ন নিয়ে গঠিত। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১৮ হাজার ৪৭৯ জন। এরমধ্যে নগরকান্দায় ১ লাখ ৫৭ হাজার ৮৭৫, সালথায় ১ লাখ ৩২ হাজার ৪৬০ ও সদরপুরের কৃষ্ণপুর ইউনিয়নে ২৮ হাজার ১৩৭ জন ভোটার তাদের ভোট প্রয়োগ করবেন।

নির্বাচনে মোট ১২৩টি কেন্দ্রের ৮০৬টি কক্ষে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

নির্বাচনে শাহাদাব আকবার লাবু চৌধুরী (আওয়ামী লীগ) ও মো. জয়নুল আবেদীন বকুল মিয়া (বাংলাদেশ খেলাফত আন্দোলন) প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, প্রতিটি ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। প্রতি তিন কেন্দ্রের বিপরীতে প্রিসাইডিং কর্মকর্তার কার্যক্রম পর্যবেক্ষণের জন্য নির্বাচন কমিশন মনোনীত একজন ব্যক্তি নিয়োজিত থাকবেন। এছাড়া নির্বাচন উপলক্ষে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যাবস্থা।

এর আগে, ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য ও সংসদ উপনেতা সাজেদা চৌধুরীর মৃত্যুর পর আসনটি শূন্য ঘোষণা করা হয়।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ