রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩ ‘ই-কমার্সে জালিয়াতি বন্ধ করতে ৩ ধাপে পদক্ষেপ নিয়েছে সরকার’  গুম প্রতিরোধে বাতিল অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবি খেলাফত মজলিসের দুর্যোগসহ জরুরি পরিস্থিতিতেও দেশে খাদ্যের ঘাটতি হবে না: খাদ্যমন্ত্রী ‘বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হচ্ছে’  আগামী শিক্ষাবর্ষেই দেশজুড়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু হবে: ববি হাজ্জাজ হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর পরিকল্পনা সরকারের এবার নারায়ণগঞ্জ জেলা জমিয়তের আহ্বায়ক কমিটি ঘোষণা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ মহিমার গান

মাহফিল থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৩ কিশোরের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বরগুনার বেতাগীতে মাহফিল শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন তিন কিশোর।

গতকাল বৃহস্পতিবার রাত ১২টায় বেতাগী-বরগুনা মহাসড়কের কাজিরহাটসংলগ্ন খানেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন— বেতাগী উপজেলার কালিকাবাড়ি গ্রামের বাসিন্দা কবির মৃধার ছেলে ইয়াসিন আরাফাত (১৩), বড় মোকামিয়া গ্রামের বাসিন্দা রফিক মৃধার ছেলে রাব্বি (১৬)। এরা দুজনই সপ্তম শ্রেণির ছাত্র। তবে নিহত আরেক কিশোরের (১৪) পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, মাহফিল থেকে বাড়ি ফেরার পথে বেতাগী-বরগুনা মহাসড়কের কাজিরহাটসংলগ্ন খানেরহাট এলাকায় রাত ১২টার দিকে সড়কে মোটরসাইকেল দুর্ঘটনা হয়। এতে নিহত হন গাড়িতে থাকা তিন কিশোর।

এ দুর্ঘটনায় নিহত রাব্বির বড় ভাই মো. রাজিব জানান, বাড়ি থেকে চাচার মোটরসাইকেল নিয়ে মাহফিলে যায় ছোটভাই রাব্বি। বাড়ি ফিরে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। সঙ্গে ছিল তারই বন্ধু ইয়াসিন আরাফাত। তবে নিহত আরও একজন কিশোর কে তা জানে না ওই এলাকার কেউ।

ঘটনাস্থলে দায়িত্বরত এসআই জিহাদ জানান, গাড়ির গতি এত বেশি ছিল যে রাস্তার পাশে থাকা দূরত্ব পরিমাপক ভিত্তিপ্রস্তরও ভেঙে গেছে।

বেতাগী থানার ওসি মো. শাহ আলম গণমাধ্যমকে বলেন, শুক্রবার সকালে মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এর মধ্যে অজ্ঞাতনামা লাশের পরিচয় পাওয়া গেলে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ