শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

হাটহাজারী মাদরাসায় ইসলামী সম্মেলন সংস্থার সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আদিয়াত হাসান: ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম হাটহাজরী মাদরাসায় ইসলামী সম্মেলন সংস্থা বাংলাদেশের এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (১ নভেম্বর) অনুষ্ঠিত সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী মাদরাসার মহাপরিচালক, ইসলামী সম্মেলন সংস্থা বাংলাদেশের কার্যনিবাহী কমিটির সভাপতি আল্লামা মুহাম্মদ ইয়াহইয়া। উপস্থিত ছিলেন বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টারের মহাপরিচালক, ইসলামী সম্মেলন সংস্থা বাংলাদেশের সেক্রেটারি জেনারেল মুফতি আরশাদ রাহমানী।

এছাড়া উপস্থিত ছিলেন ইসলামী সম্মেলন সংস্থা বাংলাদেশের দায়িত্বশীল ওলামায়ে কেরাম।

মজলিস সূত্র জানায়, আগামী নভেম্বরের ১৭ ও ১৮ তারিখ চট্টগ্রামের ঐতিহ্যবাহী জমিয়তুল ফালাহ ময়দানে একটি আন্তর্জাতিক ইসলামী মহা সম্মেলনের আয়োজন করা হবে। এ আন্তর্জাতিক সম্মেলন সফলভাবে আঞ্জাম দেওয়ার জন্য সার্বিক পর্যালোচনা করা হয় সভায়।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ