বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ইস*রা*য়েলি পরমাণু অ*স্ত্র ধ্বং*সে জাতিসংঘে ১৫২ দেশের রায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের পরমাণু অস্ত্র ধ্বংসের পক্ষে রায় দিয়েছে বেশিরভাগ দেশ। জাতিসংঘের সাধারণ পরিষদে তোলা এক প্রস্তাবে ইসরায়েলের বিপক্ষে রায় দেয় ১৫২টি দেশ। খবর জেরুজালেম পোস্টের।

চলতি সপ্তাহে জাতিসংঘ সাধারণ পরিষদে ইসরায়েলের পরমাণু অস্ত্র ধ্বংস সম্পর্কিত এই প্রস্তাব তোলা হয়। প্রস্তাবের পক্ষে রায় দেয়া ১৫২ দেশের মধ্যে বাংলাদেশও রয়েছে।

প্রস্তাবের বিরোধিতা করে যুক্তরাষ্ট্র, কানাডাসহ ৫ দেশ। ভোট দেয়া থেকে বিরত থাকে ব্রিটেন, ভারতসহ ২৪টি দেশ। মিশরের পক্ষ থেকে জাতিসংঘে এই প্রস্তাব উত্থাপন করা হয়।

বিভিন্ন সূত্র বলছে, ইসরায়েলের কাছে ৮০ থেকে সর্বোচ্চ ৪০০টি পরমাণু ওয়ারহেড রয়েছে। তবে পরমাণু অস্ত্র থাকার পক্ষে বা বিপক্ষে কখনোই কোনো মন্তব্য করেনি তেল আবিব।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ