মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

দিনাজপুরে গরুসহ আটক ৩ চোর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আরকে ওসমান আলী, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জে চোরাই গরুসহ ৩ জন গরু চোরকে আটক করছে পুলিশ। এসময় দুটি গরু ও চোরাই গরু বিক্রয়ের নগদ ৬২,০০০ টাকা উদ্ধার করা হয়েছে।

গতকাল ভোর রাতে উপজেলা পুটিমারা ইউনিয়নের এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, উপজেলার নয়াপাড়ার ছামাদ এর ছেলে মোঃ আবুল কালাম (৪৫),আহম্মদনগরের মোঃ আকরামের ছেলে মোঃ বিদ্যুৎ (২৮),আন্দলগ্রাম সারাইপাড়ার মাঃ এনামুল সরদারের ছেলে মোঃ ইমরান সরদার(২৯)।

নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি চোরাই গরু ক্রয়-বিক্রয় চলছে। এমন সংবাদ পেয়ে ওই এলাকায় অভিযান চালিয়ে চোরাই ২ গরু ও চোরাই গরু বিক্রয়ের ৬২,০০০ টাকা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত চোরাই গরু দুটির একটি ফ্রিজিয়ান ক্রস জাতের বাকনা গরু যার অনুমান মূল্য ৭০,০০০ টাকা, অপরটি একটি দেশি জাতের গাভী গরু যার অনুমান মূল্য ৪৬,০০০টাকা। থানায় একটি চুরির মামলা দায়ের পূর্বক আজ দুপুরে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ