বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ওমরাহ ভিসার মেয়াদ মেনে চলার ওপর জোর দিয়েছে সৌদি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুল্লাহ আফফান: ভিসায় মেয়াদ শেষ হওয়ার আগেই ওমরাহকারীদের সৌদি আরব ছাড়ার উপর জোর দিয়েছে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়। ওমরাহ ভিসার মেয়াদ ৩০ থেকে ৯০ দিন পর্যন্ত থাকে। খবর আল আরাবিয়া উর্দূ’র।

এর আগে হজ ও ওমরাহ মন্ত্রণালয় ইউনাইটেড গভর্নমেন্টের প্ল্যাটফর্ম "নাসক" চালু করার ঘোষণা দিয়েছিল। যা মক্কা ও মদীনার হজযাত্রীদের জন্য নতুন সৌদি পোর্টাল। এর উদ্দেশ্য, হজযাত্রীদের সুন্দর অভিজ্ঞতা বাড়ানো এবং ওমরাহ পালনে তাদের আসা যাওয়ার প্রক্রিয়া সহজ করা। এটা বিশ্বব্যাপী ‘জিউফুর রহমান সার্ভিস প্রোগ্রাম’ এর উদ্যোগ এবং সৌদি ভিশন ২০৩০ এর লক্ষ্যগুলির অংশ।

নাসক সৌদি পর্যটন কর্তৃপক্ষের সহযোগিতায় এবং অংশীদারিত্বে চালু করা হয়েছিল। এর লক্ষ্য আল্লাহর মেহমানদের যাত্রা সমৃদ্ধ করা, সংরক্ষণ ও সমন্বয় প্রক্রিয়াকে সহজ করা। এর পাশাপাশি মক্কা ও মদিনা ভ্রমণকারীদের সুন্দর অভিজ্ঞতা বাড়ানোর জন্য বিভিন্ন প্যাকেজ এবং প্রোগ্রাম সরবরাহ করা হবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ