বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
দেশে কওমি মাদরাসা ২৫ হাজার, শিক্ষার্থী প্রায় ৭০ লাখ হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত

হজ ব্যবস্থাপনা উন্নয়নে কর্মকর্তাদের পরামর্শ চায় সরকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আগামী বছরের (২০২৩ সাল) হজ ব্যবস্থাপনা উন্নয়নে হজ প্রশাসনিক, কারিগরি ও সহায়তাকারী দলের সদস্য হিসেবে চলতি বছর সৌদি আরবে যাওয়া কর্মকর্তাদের পরামর্শ চেয়েছে সরকার।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) ধর্ম মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত চিঠি হজ প্রশাসনিক, কারিগরি ও সহায়তাকারী দল-২০২২ এর সদস্যদের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, যেসব কর্মকর্তা ২০২২ সালের হজে প্রশাসনিক, কারিগরি ও সহায়তাকারী দলের সদস্য হিসেবে সৌদি আরব গিয়েছেন তাদের দায়িত্ব পালনের অভিজ্ঞতার আলোকে আগামী ২০২৩ সালে অনুষ্ঠিতব্য হজ আরও সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে সুপারিশ বা পরামর্শ দেওয়ার জন্য অনুরোধ করা হলো।

উল্লেখ্য, ২০২৩ সালর জুনের শেষ সপ্তাহে পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ