মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

রংপুরে বাস চলাচল শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রংপুরে বিএনপির বিভাগীয় সমাবেশ শেষ হওয়ার পর থেকেই বাস চলাচল শুরু হয়েছে। আজ শনিবার (২৯ অক্টোবর) সন্ধ্যার পর থেকে রাস্তায় যানবাহন চলাচল করতে দৃশ্য দেখা যায়।

একই দিন সকাল ১১টা ৪০ মিনিটে রংপুরের কালেক্টরেট ঈদগাহ মাঠে এ গণসমাবেশে শুরু হয়ে চলে বিকেল ৫টা পর্যন্ত। এতে লক্ষাধিক নেতাকর্মী যোগ দিয়েছিলেন।

এ সময় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান অতিথির বক্তব্য শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সমাবেশ সমাপ্ত ঘোষণা করা হয়।

জানা গেছে, খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, নির্বাচনকালীন সরকার, জ্বালানিসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, পুলিশের গুলিতে নেতাকর্মী হত্যা, হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে দেশের বিভাগীয় শহরগুলোতে গণসমাবেশ কর্মসূচি পালন করছে বিএনপি। কেন্দ্রীয় এই কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম, ময়মনসিংহ ও খুলনার পর শনিবার দুপুরে রংপুর বিভাগীয় শহরে দলটির চতুর্থ সমাবেশ হয়েছে।

এদিকে সমাবেশ শেষে নগরীর বাস টার্মিনাল, মেডিকেল মোড়, সাতমাথা ও মডার্ন মোড় এলাকা থেকে বাস চলাচল শুরু হয়েছে।

রংপুর জেলা মটরমালিক সমিতির সভাপতি এ কে এম মোজাম্মেল হক বলেন, মহাসড়কে থ্রি-হুইলার, নসিমন, করিমনসহ লাইসেন্সবিহীন ও অন্যান্য অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবিতে ও রংপুর-কুড়িগ্রাম রুটে প্রশাসনিক হয়রানির প্রতিবাদে শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বাস, মিনিবাস, ট্রাক ও মাইক্রোবাস চলাচল বন্ধ ছিল। শনিবার সন্ধ্যার পর থেকে এসব যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ