বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

বিশ্বে করোনায় আরও ১১৬০ মৃত্যু, শনাক্ত বেড়েছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন তিন লাখ আট হাজার ১৩৪ জন, যা আগের দিনের তুলনায় বেড়েছে। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১১৬০ জনের, যা আগের দিনের তুলনায় বেড়েছে প্রায় ২৫৬ জন। এদিন ৩ লাখ ৯৪ হাজার ৬৮১ জন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন।

শনিবার (২৯ অক্টোবর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৩ কোটি ৫০ লাখ ৮ হাজার ১৪২ জন। মৃত্যু হয়েছে ৬৫ লাখ ৯২ হাজার ২৪৩ জনে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ২২৩ জনের। এ সময়ে সংক্রমিত হয়েছেন ২৪ হাজার ১৯৫ জন। একই সময়ে ব্রাজিলে মারা গেছেন ১১৯ জন ও সংক্রমিত হয়েছেন ৬ হাজার ৬৯ জন। ইতালিতে আক্রান্ত হয়েছেন ২৯ হাজার ৩৭ জন এবং মারা গেছেন ৮৫ জন।

এ ছাড়া রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৭৮ জন ও নতুন আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৭০৬ জন, জাপানে ৫৮ জন মারা গেছেন ও নতুন আক্রান্ত হয়েছেন ৩৯ হাজার ২৫৪ জন এবং তাইওয়ানে ৫৭ জনের মৃত্যু হয়েছে ও নতুন আক্রান্ত হয়েছেন ৩৪ হাজার ৬০২ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। ২০২০ সালের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। একই বছরের ১১ মার্চ করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে সংস্থাটি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ