বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

মাদরাসা শিক্ষার্থীকে ধর্ষ*ণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদরাসা পড়ুয়া নবম শ্রেণির এক ছাত্রীকে (১৪) ধর্ষণ চেষ্টার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বোদা উপজেলার বড়শশী ইউনিয়নে বাড়ি সেই মাদরাসা ছাত্রীর। সে দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের একটি আলিম মাদরাসার ছাত্রী।

আজ শুক্রবার (২৮ অক্টোবর) ভোরে উপজেলার বড়শশী ইউনিয়নের ঘোড়ামারা কলোনী পাড়া এলাকার তাদের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

এর আগে সেই মাদরাসা ছাত্রীর বাবা বাদী হয়ে বোদা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। পরে ওই মামলায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়।

গ্রেপ্তারকৃতরা হলেন- বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের ঘোড়ামারা কলোনী পাড়া এলাকার আব্দুল সিদ্দিকের ছেলে ফিরোজ আলী (২৭) ও একই এলাকার রিয়াজ উদ্দীনের ছেলে মারুফ হোসেন (২১)।

মামলার এজহার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে ওই মাদরাসা ছাত্রী প্রাইভেট পড়ে দেবীগঞ্জ উপজেলার ভাউলাগঞ্জ এলাকা থেকে সন্ধ্যার দিকে বাসায় ফিরছিল। পরে সে বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের সাকাতী পাড়া এলাকায় পৌঁছলে ফিরোজ ও মারুফ নামে স্থানীয় দুই যুবক তাকে স্থানীয় এক ব্যাক্তির চা বাগানে নিয়ে যায়।

সেখানে তারা ওই মাদরাসা ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করলে তার চিৎকারে ফিরোজ ও মারুফ পালিয়ে যায়। পরে ওই মাদরাসা ছাত্রী বাসায় গিয়ে তার মাকে বিষয়টি জানায়।

মাদরাসা ছাত্রীর বাবা বলেন, আজকে সমাজে মেয়েদের নিরাপত্তা কোথায়। আমার মেয়েকে যারা এভাবে ক্ষতির চেষ্টা করেছে তাদের আমি দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করছি আদালতের কাছে। যেন আর কেউ এ ধরনের কাজ করার সাহস না পায়।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও বোদা থানার উপপরিদর্শক আবু বকর সিদ্দিক বলেন, ২২ ধারায় ওই মাদরাসা ছাত্রীর জবানবন্দী নেয়া হয়েছে। গ্রেপ্তারকৃত দুই যুবক তাদের জবানবন্দী দিয়েছে। শুক্রবার বিকেলে তাদের আদালতের মাধ্যেমে জেল হাজতে পাঠানো হয়েছে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ