মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

নরসিংদীতে নদী থেকে মাদরাসা শিক্ষার্থীর লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নরসিংদীর মেঘনা নদীতে গোসলে নেমে নিখোঁজ মো. গালিব হক (১৫) নামের এক মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।

আজ শুক্রবার (২৮ অক্টোবর) বিকেলে আলোকবালী ইউনিয়নের মেঘনা নদীর অংশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

গালিব নরসিংদীর পলাশ উপজেলা ঘোড়াশাল পৌর এলাকার দড়িহাওলাপাড়া গ্রামের মো. আজিজুল হকের ছেলে।

একই ঘটনায় রায়পুরা উপজেলার বড়ইতলা গ্রামের হারুন মিয়ার ছেলে শহিদুল ইসলাম মাহফুজ এখনো নিখোঁজ রয়েছে। তারা নরসিংদী সদর উপজেলার ঘোড়াদিয়া এলাকার মোহাম্মদীয়া ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন মাদরাসায় পড়াশোনা করে।

করিমপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফরিদুল আলম জানান, বৃহস্পতিবার সকালে ওই মাদরাসা থেকে দুই শিক্ষকসহ ৩২ ছাত্র নদীর আফজাল সাহেবের চরে নৌকা ভ্রমণে আসে। সারাদিন সেখানে অবস্থান করার পর বিকেলে ছাত্ররা নদীতে গোসল করতে নামে। গোসল শেষে সবাই উঠে আসলেও গালিব ও মাহফুজ উঠে আসেনি। পরে তাদের খোঁজ না পেয়ে মাদরাসা কর্তৃপক্ষ নিখোঁজের বিষয়টি নৌ-পুলিশকে জানায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও নৌ-পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। শুক্রবার বিকেল ৫টার দিকে গালিব হকের মরদেহ উদ্ধার করে।

তিনি আরও জানান, শুক্রবার সকাল থেকে ফায়ার সার্ভিস ও নৌ পুলিশের ডুবুরি দল নিখোঁজ দুই মাদরাসা ছাত্রকে উদ্ধারে নদীতে অভিযান পরিচালনা করে। বিকেলে নিখোঁজ মো. গালিব হকের মরদেহ উদ্ধার করা হয়। নিখোঁজ থাকা মাহফুজ নামে আরও এক ছাত্রকে উদ্ধার করতে আমরা কাজ করে যাচ্ছি।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ