সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস

রাবির প্রথমবর্ষে ভর্তির সময় বাড়ল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২১-২০২২ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ স্নাতক (সম্মান) ও স্নাতক শ্রেণিতে ভর্তির সময়সীমা আগামী ৮ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। আগামী ১ নভেম্বর থেকেই প্রথমবর্ষের ক্লাস শুরু হবে।

আজ বুধবার (২৬ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্যটি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ অক্টোবর উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত ভর্তি উপকমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী রাবিতে ২০২১-২২ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ স্নাতক (সম্মান) ও স্নাতক শ্রেণিতে ভর্তির তারিখ ৮ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

একই সভায় ১ম বর্ষের সংশ্লিষ্ট বিভাগসমূহে ১ নভেম্বর থেকে ক্লাস শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে, গত ২৫, ২৬ এবং ২৭ জুলাই যথাক্রমে রাবির ‘সি’, ‘এ’ এবং ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ