বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

বিশ্বে করোনায় আরও ৯৬৯ মৃত্যু, শনাক্ত বেড়েছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ২২ হাজার ১০৭ জন, যা আগের দিনের তুলনায় বেড়েছে প্রায় দুই লাখ। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯৬৯ জনের, যা আগের দিনের তুলনায় বেড়েছে প্রায় ৩০০ জন।

বুধবার (২৬ অক্টোবর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৩ কোটি ৩৫ লাখ ৬৭ হাজার ৪৫৪ জন। মৃত্যু হয়েছে ৬৫ লাখ ৮৫ হাজার ২৩৭ জনের।

এদিকে, গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ১৭৮ জনের এবং শনাক্ত হয়েছে ১৬ হাজার ৩৬৪ জনের। একই সময়ে ব্রাজিলে আক্রান্ত ৬ হাজার ৪৭৯ জন এবং মৃত ৮৪ জন। ইতালিতে আক্রান্ত ৪৮ হাজার ৭১৩ জন এবং মৃত্যু ১২০ জনের। গত ২৪ ঘণ্টায় তাইওয়ানে আক্রান্ত ৩৯ হাজার ২০৩ জন এবং মৃত্যু হয়েছে ৪২ জনের। জাপানে মৃত ৩৮ জন এবং আক্রান্ত ৪৭ হাজার ৭০৩ জন। গত ২৪ ঘণ্টায় ফ্রান্সে আক্রান্ত ৫৯ হাজার ৬৫৩ জন এবং মৃত্যু হয়েছে ১৩১ জনের।

গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৬ হাজার ৫৭৮ জন এবং মৃত্যু হয়েছে ৮৪ জনের। একই সময়ে ফিলিপাইনে নতুন করে সংক্রমিত হয়েছেন ৯৪৩ জন এবং ৩২ জনের মৃত্যু হয়েছে। দক্ষিণ কোরিয়ায় করোনায় আক্রান্ত হয়েছেন ৪৩ হাজার ৭১৪ জন এবং মৃত্যু হয়েছে ১৭ জনের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ