মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ঘূর্ণিঝড় সিত্রাং: সেন্ট মার্টিনে ভেসে এলো নাবিকবিহীন জাহাজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সেন্ট মার্টিনে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের মুখে পড়ে ভেসে এসেছে একটি বিশাল বিদেশি জাহাজ। পরে সেটি ছেঁড়া দ্বীপে আটকা পড়ে।

সোমবার (২৪ অক্টোবর) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, নাবিকবিহীন জাহাজটির ওপরের অংশ খোলা। এতে অনেক কন্টেইনার ও অন্যান্য প্রয়োজনীয় মালামাল রয়েছে। জাহাজটিতে কয়েক কোটি টাকার সম্পদ রয়েছে বলে জানায় একাধিক সূত্র।

সেন্ট মার্টিনের বাসিন্দা জসিম উদ্দিন বলেন, জাহাজটি প্রথমে পর্যটকবাহী মনে করেছিলাম। পরে কাছে গিয়ে দেখি এটি একটি কন্টেইনারবোঝাই জাহাজ। সেখানে কারও দেখা মেলেনি।

মোহাম্মদ আব্দুর রহমান নামে এক যুবক বলেন, ঘূর্ণিঝড়ের কবলে পড়ে জাহাজটি তীরে এসেছে। এটা কোন দেশের সেটাও বুঝতে পারছি না।

সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, বিদেশি জাহাজের খবরটি স্থানীয়রা জানালে পুলিশ প্রশাসন ও উপজেলা প্রশাসনকে অবহিত করি। আপাতত কিছু বলতে পারছি না।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ