সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস

হোয়াটসঅ্যাপে নতুন ফিচার, শেয়ার করা যাবে কল লিঙ্ক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিশ্বের জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ প্রতিনিয়ত নতুন নতুন ফিচার আনছে। ফলে গ্রাহকের সংখ্যাও বাড়ছে। এবার হোয়াটসঅ্যাপ নিয়ে এসেছে নতুন এক ফিচার। যার মাধ্যমে এখন ব্যবহারকারীরা গুগল মিটের মতো একটি গ্রুপ চ্যাট লিঙ্ক বা ভিডিও চ্যাট লিঙ্ক তৈরি করতে পারবেন।

কিছুদিন আগে থেকেই আইওএস ব্যবহারকারীরা এই ফিচারের সুবিধা পাচ্ছেন। সম্প্রতি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য শুরু করেছে কোম্পানি। এই ফিচারটির বিশেষত্ব হলো এর সাহায্যে গুগল মিটের মতো একটি গ্রুপ চ্যাট লিঙ্ক বা ভিডিও চ্যাট লিঙ্ক তৈরি করা যায়। এই ফিচারটির নাম ‘কল লিঙ্ক’। এর সাহায্যে ব্যবহারকারীদের কলে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো যাবে।

ব্যবহারকারী যখন একটি কলের জন্য একটি লিঙ্ক তৈরি করেন, তখন কলের ধরনও বেছে নিতে পারবেন (ভয়েস বা ভিডিও)। যখন দুই জনের বেশি ব্যক্তি এই কলে যোগ দেয়, তখন কলটি স্বয়ংক্রিয়ভাবে একটি গ্রুপ কলে বদলে যায়। এছাড়াও কল ব্যবহার করে তৈরি করা কল লিঙ্কগুলো এখনও এন্ড-টু-এন্ড এনক্রিপটেড থাকে। তাই যারা কলে যোগদান করেননি তারা এর শব্দ শুনতে পান না।

হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচারটি কল ট্যাবের উপরে দেখা যাবে। ব্যবহারকারী ‘ক্রিয়েট কল লিঙ্ক’ নামে একটি নতুন বিকল্প দেখতে পাবেন। সেখানে ক্লিক করলেই অন্যদের কলে যোগদানের জন্য আমন্ত্রণ জানাতে পারবেন।

-এএ