বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ভারতের মধ্যপ্রদেশে সড়ক দুর্ঘটনায় নিহত ১৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভারতের মধ্যপ্রদেশের রেওয়া এলাকায় যাত্রীবাহী বাস ও পণ্যবাহী লরির মধ্যে ভয়াবহ সংঘর্ষে কমপক্ষ্যে ১৫ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৪০ জন।

শুক্রবার (২১ অক্টোবর) গভীর রাতের এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেছেন উদ্ধারকর্মীরা।

দুর্ঘটনাকবলিত বাসটি তেলেঙ্গাগানা রাজ্যের হায়দরাবাদ থেকে উত্তরপ্রদেশের গোরাখপুর যাচ্ছিল।

দোতলা বাসটিতে ১০০ জনের মতো যাত্রী ছিলেন। আহতদের উদ্ধার করে সুহাগি জেলা হাসপাতাল ও রেওয়ার সঞ্জয় গান্ধী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনায় ঘটনাস্থলে ১৪ জন এবং হাসপাতালে নেওয়ার পর আহতদের মধ্যে আরও একজন মোট ১৫ জন প্রাণ হারিয়েছেন।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ