মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

৯ দিন পর সচল ঘোড়াশালের ৫ নম্বর ইউনিট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয়ে বন্ধ হয়ে যাওয়া ৯দিন পর নরসিংদীর ঘোড়াশাল তাপবিদ্যুৎকেন্দ্রের ৫ নম্বর ইউনিটটি সচল হয়েছে।

গতকাল বুধবার (১৯ অক্টোবর) রাত ১০টার দিকে ইউনিটটিতে পুরোদমে উৎপাদন শুরু হয়। এর আগে সকালে ইউনিটটির বেয়ারিং মেরামতের কাজ শেষ করে বিকাল ৩টায় ইউনিটটি চালু করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আবু বক্কর ছিদ্দিক।

তিনি বলেন, ৯ দিন বন্ধ থাকার পর বুধবার রাত ১০টার দিকে এ ইউনিটে পুরোদমে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়। ৫ নম্বর ইউনিটটির যান্ত্রিক সমস্যা সমাধান করায় বিদ্যুৎকেন্দ্র ২১০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন হলো।

আবু বক্কর ছিদ্দিক বলেন, মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুর ২টা ৫ মিনিটে জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয় দেখা দিলে হঠাৎ করে ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ৪ ও ৫ নম্বর ইউনিট দুটি বন্ধ হয়ে যায়। পরে এক ঘণ্টার মধ্যে ৩৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ৪ নম্বর ইউনিটটি চালু করা গেলেও ২১০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ৫ নম্বর ইউনিটটি চালু করা যায়নি।

প্রধান প্রকৌশলী জানান, সাত দিন পর যান্ত্রিক সমস্যার সমাধান করে গত ১০ অক্টোবর ইউনিটটি চালু করা হয়। কিন্তু চালু হওয়ার দুই দিনের মাথায় ৫ নম্বর ইউনিটটির সেফটি বাল্ব ফেটে যাওয়ায় আবারও বন্ধ হয়ে যায় উৎপাদন। এর পর গত ৯ দিন ধরে ইউনিটটির সেফটি বাল্ব মেরামতের কাজ শেষ করে বুধবার রাত থেকে পুরোদমে উৎপাদন শুরু হয়।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ