মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দীর্ঘ আড়াই ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে আজ সকাল ৯টার দিকে রেল লাইন মেরামতের জন্য আনা স্লিপার আনলোড কাজে ব্যবহৃত একটি ক্রেন উল্টে যাওয়ায় ঢাকা-ময়মনসিংহ লাইনে রেল চলাচল বন্ধ হয়ে যায়।

আজ বৃহস্পতিবার (২০ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার বিষয়টি করেছেন গাজীপুরের শ্রীপুর রেলওয়ে স্টেশনের মাস্টার মো. হারুন অর রশিদ।

তিনি জানান, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে শ্রীপুরে রেললাইন মেরামতের জন্য আনা স্লিপার আনলোড কাজে ব্যবহৃত একটি ক্রেন উল্টে যায়। এতে ঢাকা-ময়মনসিংহ লাইনে রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। এর ফলে তিস্তা এক্সপ্রেস শ্রীপুর স্টেশনে ও ঢাকাগামী কমিউটার কাওরাইদ এলাকায় যাত্রাবিরতি করে।

বেলা ১১টার দিকে রেললাইনের ওপর থেকে দুর্ঘটনাকবলিত ক্রেন সরিয়ে নেয়া হলে ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে বলে জানান স্টেশন মাস্টার।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ