মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

কুরআন নিকেতন মাদরাসার দ্বিতীয় তলার ছাদ ঢালাই শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আলী যুবায়ের খান: ময়মনসিংহের কোরআন নিকেতনের দ্বিতীয় তলার ছাদ ঢালাইয়ের কাজ শুরু হয়েছে। বুধবার সকাল ৯টায় কোরআন তেলাওয়াত এবং মাওলানা আব্দুল্লাহর মোনাজাতের মাধ্যমে এ কাজ শুরু করা হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন, মাওলানা আবু রায়হান, মুফতী জুনায়েদ, কোরআন নিকেতন মাদরাসার মুহতামিম মাওলানা ওয়ালি উল্লাহ (ছোট হুজুর) এবং মাদ্রাসার অন্যান্য শিক্ষক ও আবনায়ে কোরআন নিকেতন এর সদস্য বৃন্দ।

১৯৯৯ সালে শহরের মাসকান্দা নামক এলাকায় ভাড়া বাড়িতে এ মাদরাসার কার্যক্রম চালু হয়।পরবর্তীতে মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম মাওলানা নুরুল আবসার মাসুম (বড় হুজুর) রঃ শহরের অদুরে জামতলি এলাকায় মাদরাসার জন্য নিজস্ব ভূমি ক্রয় করেন এবং ২০১৪ সালে নিচ তলার কাজ শেষ করে মাদরাসার কার্যক্রম চালু করেন। এরই ধারাবাহিকতায় আজ দ্বিতীয় তলার ছাদ ঢালাই এর কাজ শুরু করা হয়।

মাদ্রাসার সহ প্রতিষ্ঠাতা ও বর্তমান মুহতামিম মাওলানা ওয়ালি উল্লাহ আওয়ার ইসলামকে বলেন,' বড় হুজুর রঃ এর স্বপ্ন ছিলো, এই মাদ্রাসাকে আরো উন্নত করা। উনার স্বপ্ন বাস্তবায়নে আমরা সর্বাত্মক চেষ্টা করবো। এই ছাদ ঢালাইয়ের মাধ্যমে স্বপ্ন বাস্তবায়নে পথে আরো একধাপ এগিয়ে গেলাম।'

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ