বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

রাশিয়ায় যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ায় যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে ছয়জন নিহত ও ২৫ জন আহত হয়েছেন। দক্ষিণাঞ্চলীয় শহর ইয়েস্কের একটি আবাসিক এলাকায় এ ঘটনা ঘটেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, বিমানটি একটি এসইউ-৩৪ বোমারু বিমান ছিল।

সোমবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় প্রশিক্ষণ চলার সময় এর একটি ইঞ্জিনে আগুন ধরে গেলে এ ঘটনা ঘটে। তবে বিমানটি বিধ্বস্ত হওয়ার আগেই এর পাইলট বেরিয়ে আসতে সক্ষম হন।

ওই ভবন থেকে একটি বড় আগুনের গোলা বের হতে। দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন। আগুনের স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ে দুই হাজার বর্গ মিটার। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে এমনটাই দেখা গেছে।

রাশিয়ার স্থানীয় গণমাধ্যম ইন্টারফ্যাক্স নিউজ এজেন্সি জানিয়েছে, ভবনের পাঁচটি ফ্লোরে আগুন লেগেছে। ওপরের ফ্লোরগুলো ধসে পড়েছে এবং এর আশপাশের আরও ৫৪টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই ভবনে ৬০০ মানুষ বসবাস করে।

প্রায় ৯০ হাজার জনসংখ্যার শহর ইয়েস্কে একটি বড় রাশিয়ান বিমান ঘাঁটি রয়েছে। শহরটি যুদ্ধবিমান প্রশিক্ষণের ক্ষেত্র হিসেবে ব্যবহৃত হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ