শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
ইরানের জব্দ করা সম্পদ ফেরত দিতে অস্বীকার যুক্তরাষ্ট্রের লক্ষ্মীপুরে অটোচালক হত্যায় গ্রেফতার ৩ যুবক  অবশেষে ইসলামাবাদে আলোচনার টেবিলে যুক্তরাষ্ট্র ও ইরান ‘অন্যায়-দুর্নীতিকে প্রশ্রয় দিলে পার্লামেন্টে মারামারি শুরু হবে’ খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসে শূরা অধিবেশন অনুষ্ঠিত হামলায় বিকৃত হয়ে গেছে মোজতবা খামেনির মুখমণ্ডল! হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ

শায়েস্তাগঞ্জ কাশফিয়ান স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শিশুদের মনোরম পারফর্মের মধ্য দিয়ে একদিন আনন্দঘন দিন কাটিয়েছে হবিগঞ্জের শায়েস্তগঞ্জে অবস্থিত কাশফিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীরা।

মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করে অনুষ্ঠিত হয় কুইজ প্রতিযোগিতা। বক্তৃতা, কবিতা আবৃত্তি, কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় সকাল থেকে দুপুর পর্যন্ত।

দুপুরে ছোটদের মধ্যে দৌড় লাফ, ব্যাঙ দৌড়, চামচ-মারবেল খেলায় পারফর্ম করে শিক্ষার্থীরা। অনুষ্ঠান শেষ বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন কাশফিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান শিক্ষক, বহুগ্রন্থ প্রণেতা মাসউদুল কাদির।

গত রোববার দুপুরে হবিগঞ্জের শায়েস্তগঞ্জে অবস্থিত কাশফিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীদের হাতে এই পুরস্কার তুলে দেন তিনি।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হবিগঞ্জ ইকরা বাংলাদেশ স্কুলের শিক্ষা প্রধান মুফতী আনোয়ার আমীর, প্রধান হাফেজ মাওলানা আবুল কাশেম।

বিচারকার্য পরিচালনা করেন কাশফিয়ান স্কুলের শিক্ষক মুর্শিদা অক্তার রিমা, রোকশানার আক্তার হ্যাপী, কুলসুমা আক্তার, মোহাম্মদ আবদুল হাকিম, সাবিরা সুলতানা বুশরা প্রমুখ।

অনুষ্ঠানটি উপস্থাপনা করেন কাশফিয়ান স্কুলের গণিত শিক্ষক সুমি আক্তার। শিক্ষার্থীদের পুরস্কার তুলে দিয়ে মাসউদুল কাদির বলেন, আমরা শিক্ষার্থীদের হৃদয়ে প্রতিযোগিতার মানসিকতা তৈরি করতে চাই। সামনের দিনগুলোতে শিক্ষার্থীরা যেন নিজেদের গড়তে পারে।

বিশ্বমানের আলোকিত মানুষ তৈরির চেষ্টা আমরা সবসময় অব্যাহত রাখতে চাই। কাশফিয়ান স্কুল একযুগ ধরে আলো বিতরণ করছে, সামনেও ইনশাআল্লাহ আরো ভালো করবে।

অভিভাবকদের প্রশংসা করে মাসউদুল কাদির বলেন, আমি অত্যন্ত খুশি হয়েছি, ধৈর্যের সঙ্গে বাচ্চাদের সঙ্গ দিয়েছেন অভিভাবিকাগণ। আপনারা নিজেদের সন্তানদের গড়ে তোলার জন্য এ পরিশ্রম অব্যাহত রাখলে, আগামী বিশ্ব নির্মাণে আমরা সত্যিই সত্যিই অবদান রাখতে পারবো ইনশাআল্লাহ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ