বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

আমেরিকার সঙ্গে দ্বন্দ্বে সৌদি আরবকেই সমর্থন দিল ওপেকভুক্ত দেশগুলো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আওয়ার ইসলাম ডেস্ক: তেলের উৎপাদন কমানোর ঘটনায় সৌদি আরব এবং আমেরিকার মধ্যে সম্প্রতি যে দ্বন্দ্ব দেখা দিয়েছে তাতে সৌদি আরবের প্রতি সমর্থন জানিয়েছে ওপেক প্লাসের সদস্য দেশগুলো।

তেলের উৎপাদন কমানোর ব্যাপারে সর্বসম্মত সিদ্ধান্ত হলেও আমেরিকা দাবি করছে সৌদি আরব অন্য দেশগুলোকে তেলের উৎপাদন কমাতে বাধ্য করেছে।

চলতি মাসের প্রথম দিকে ওপেক প্লাসের ২৩টি সদস্যদেশ নভেম্বর মাস থেকে প্রতিদিন বিশ লাখ ব্যারেল তেল কম উত্তোলন করার সিদ্ধান্ত নিয়েছে।

আমেরিকা বলছে-এতে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যাপকভাবে বেড়ে যাবে এবং রাশিয়াকে সমর্থন দিতেই মূলত সৌদি আরব এই পদক্ষেপ নিয়েছে।

আমেরিকার এই দাবির মুখে সৌদি আরব বলেছে, এই সিদ্ধান্ত নেয়া হয়েছে মূলত ওপেক প্লাসের আওতায় এবং রাশিয়ার সাথে জোট বাধার কোন বিষয় এখানে ছিল না।

রিয়াদ সুনির্দিষ্টভাবে বলেছে, তারা তেলকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে না। সৌদি প্রতিরক্ষামন্ত্রী এবং রাজা সালমানের ছেলে যুবরাজ খালিদ বিন সালমান আমেরিকার বক্তব্যের জবাবে বলেছে, এই সিদ্ধান্ত ছিল সর্বসম্মত।

তার এই বক্তব্যের প্রতি সমর্থন জানিয়েছে ওপেক প্লাসের এর সদস্য দেশগুলো। তারা বলেছে, সম্পূর্ণ সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে ওপেক প্লাসের সদস্য দেশগুলো তেলের বাজার ব্যবস্থাপনার বিষয়ে এই সিদ্ধান্ত নিয়েছে। ইরাক এবং সংযুক্ত আরব আমিরাত দৃঢ়তার সাথে সৌদি আরবকে সমর্থন জানিয়েছে। সূত্র: পার্সটুডে

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ