বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের নতুন বাজেটে কারিগরি ও মাদরাসা শিক্ষায় বরাদ্দ ১৮,৪৫৯ কোটি টাকা ৭ দশকের প্রথা ভেঙে সৌদিতে ভারতের প্রথম অমুসলিম রাষ্ট্রদূত

এডিস মশা নিয়ন্ত্রণে ৫ ওয়ার্ডে চিরুনি অভিযান চালাবে ডিএসসিসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: এডিস মশার প্রজননস্থল নির্মূল ও ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে আগামী ১৬ থেকে ২০ অক্টোবর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) পাঁচটি ওয়ার্ডে বিশেষ চিরুনি অভিযান চালানো হবে।

রোববার (১৬ অক্টোবর) ঢাকা দক্ষিণ সিটির ৬ নম্বর ওয়ার্ডে, ১৭ অক্টোবর ২ নম্বর ওয়ার্ডে, ১৮ অক্টোবর ৩ নম্বর ওয়ার্ডে, ১৯ অক্টোবর ৫৬ নম্বর ওয়ার্ডে এবং ২০ অক্টোবর ১৫ নম্বর ওয়ার্ডে দিনব্যাপী অভিযান চালানো হবে।

চিরুনি অভিযানে সংশ্লিষ্ট ওয়ার্ডে সকালের লার্ভিসাইডিং কার্যক্রমে ১৩ জন ও বিকেলের এডাল্টিসাইডিং কার্যক্রমে ১৩ জন মশকনিধন কর্মী অংশ নেবেন।

সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর এ কার্যক্রমে নেতৃত্ব দেবেন। ডিএসসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও সহকারী স্বাস্থ্য কর্মকর্তারা আঞ্চলিক পর্যায়ে এ কার্যক্রম সমন্বয়, পর্যবেক্ষণ ও তদারকি করবেন। সংস্থার প্রধান স্বাস্থ্য কর্মকর্তা কেন্দ্রীয়ভাবে পুরো কার্যক্রম সমন্বয় করবেন।

ঢাকা দক্ষিণ সিটিতে মশক নিয়ন্ত্রণ কার্যক্রমের অংশ হিসেবে এবং স্বাস্থ্য অধিদপ্তরের সাম্প্রতিক তথ্য-উপাত্ত বিবেচনায় নিয়ে এ বিশেষ চিরুনি অভিযান চালানো হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ