বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

তুরস্কের কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত বেড়ে ৪০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: তুরস্কের কয়লাখনিতে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৪০ জনে দাঁড়িয়েছে। দেশটির উত্তরাঞ্চলের বারতিন প্রদেশে এই বিস্ফোরণ ঘটে। সেখান থেতে মরদেহগুলো উদ্ধার করা হয়।

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সইলো বিষয়টি নিশ্চিত করেছেন।

সুলেমান বলেন, আমরা মোট ৪০ মরদেহ হিসাব করেছি। ৫৮ জন শ্রমিক নিজেদের চেষ্টায় বেঁচে ফিরেছেন। এ ঘটনায় আহতের সংখ্যা ১১।

দেশটির জ্বালানিমন্ত্রী ফাতেহ ডনমেজ বলেন, ‘আমরা উদ্ধার অভিযান শেষ করতে যাচ্ছি।’

এর আগে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সইলো বলেন, ‘বিস্ফোরণটি খনির ৩০০ মিটার গভীর ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ৪৯ জন শ্রমিক সেখানকার বিপজ্জনক অংশে কাজ করছিলেন। ওই খনির ৩০০ থেকে ৩৫০ ফুট গভীর হচ্ছে বিপজ্জনক অংশ। কিছু লোক আছে যাদের আমরা খনির ওই অংশ থেকে উদ্ধার করতে পারিনি। এ ছাড়া বিস্ফোরণের কারণ এখনো শনাক্ত যায়নি। এ ঘটনায় একটি তদন্ত শুরু করেছে স্থানীয় কর্তৃপক্ষ।’ সূত্র: বিবিসি

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ