বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের নতুন বাজেটে কারিগরি ও মাদরাসা শিক্ষায় বরাদ্দ ১৮,৪৫৯ কোটি টাকা ৭ দশকের প্রথা ভেঙে সৌদিতে ভারতের প্রথম অমুসলিম রাষ্ট্রদূত

মিরপুরে পুলিশ বক্সে রিকশাচালকদের হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর মিরপুরে একাধিক ট্রাফিক পুলিশ বক্সে হামলা করেছেন ব্যাটারিচালিত রিকশাচালকরা। এ ঘটনায় মিজানুর রহমান নামে এক পুলিশ সদস্য আহত হয়েছেন। শুক্রবার (১৪ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সকালে মূল সড়কে চলে আসায় দুটি ব্যাটারিচালিত রিকশা আটকের পর চালকরা সংঘবদ্ধ হয়ে মিরপুরের পাঁচটি ট্রাফিক পুলিশ বক্সে হামলা চালান। ইটপাটকেল নিক্ষেপ করে এবং পুলিশ বক্স ভাঙচুর করে তারা। এতে এক কনস্টেবল আহত হয়েছেন।

ট্রাফিক পুলিশের পল্লবী জোনের সহকারী কমিশনার ইলিয়াস হোসেন বলেন, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হয়। তবে দুটি রিকশা আটকের পর চালকেরা সংঘবদ্ধ হয়ে পুলিশ বক্সে হামলা চালায়।

তিনি আরও বলেন, প্রধান সড়কে ব্যাটারিচালিত রিকশা-অটোরিকশা চালালে সেগুলো আটক করা হয়। এতে ক্ষুব্ধ হয়ে ট্রাফিক পুলিশ বক্সে হামলা চালায় তারা। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ