বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের নতুন বাজেটে কারিগরি ও মাদরাসা শিক্ষায় বরাদ্দ ১৮,৪৫৯ কোটি টাকা ৭ দশকের প্রথা ভেঙে সৌদিতে ভারতের প্রথম অমুসলিম রাষ্ট্রদূত

শিক্ষাপ্রতিষ্ঠানে করোনার প্রভাব পড়বে না: শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শিক্ষাপ্রতিষ্ঠানে করোনা প্রভাব পড়বে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেছেন, শিক্ষার্থীদের টিকার আওতায় আনা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২২ উপলক্ষে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন শিক্ষামন্ত্রী।

ডা. দীপু মনি বলেন, করোনা টিকাগ্রহণের সাফল্যে বিশ্বে বাংলাদেশ পঞ্চম স্থানে রয়েছে। দেশের বেশিরভাগ মানুষ ও প্রায় সব শিক্ষার্থীকে আমরা টিকার আওতায় নিয়ে আসেছি। এখন ৫-১১ বছর বয়সী শিশুদেরও টিকার আওতায় নিয়ে আসা হচ্ছে। মাঝে মধ্যে করোনা আক্রান্তের সংখ্যা একটু বাড়লেও আমরা আশা করছি শিক্ষাপ্রতিষ্ঠান এবং শিক্ষার্থীদের কোনো অসুবিধা হবে না। কারণ তারা এরই মধ্যে টিকা নিয়েছে এবং তারা সুরক্ষিত থাকবে বলে আমরা আশা করি। তবে টিকা দেওয়া থাকুক বা না থাকুক আমাদের সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করতে হবে।

পরে পদ্মা ও মেঘনায় নৌপুলিশের উদ্যোগে আয়োজিত নৌর্যালিতে অংশ নেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এরআগে আলোচনা সভায় নৌপুলিশের অতিরিক্ত আইজি মো. শফিকুল ইসলাম, জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদ, নৌপুলিশ সুপার মো. কামরুজ্জামান, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল প্রমুখ উপস্থিত ছিলেন।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ