বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

কর্ণফুলীতে ট্রলারডুবি: চারজনের মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী নদীর ইছানগর এলাকায় মাছ ধরার ট্রলার ডুবির ঘটনায় চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। একই ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন তিনজন।

বুধবার দিবাগত রাত থেকে বৃস্পতিবার (১৩ অক্টোবর) সকালে কর্ণফুলী নদীর নতুন ব্রিজ, পতেঙ্গা এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করে নৌ-পুলিশ।

নৌ-পুলিশ জানিয়েছে, এই সময়ে ট্রলারের স্কিপার ফারুক বিন আব্দুল্লাহ, সেকেন্ড ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম, চিফ অফিসার মো. সাইফুল ইসলাম, ও ডক সদস্য রহমত মিয়ার মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন, গ্রিজার প্রদীপ চৌধুরী, ফিশ মাস্টার মো. জহির উদ্দিন ও অজ্ঞাত একজন।

সদরঘাট নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম উল্লাহ বলেন, র‍্যাঙ্কন কোম্পানির মালিকানাধীন এফভি মাগফেরাত ফিশিং ট্রলার ডুবির ঘটনায় ৭ জন নিখোঁজ ছিলেন। তাদের মধ্যে ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। কর্ণফুলী নদীর নতুন ব্রিজ, পতেঙ্গা এলাকা থেকে ভাসমান অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার কাজ এখনও চলছে।

তিনি আরও বলেন, এছাড়া জাহাজে কর্মরত ফয়সাল নামে একজন চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে বুধবার দিবাগত রাত ১টার দিকে মারা গেছেন।

উল্লেখ্য, মঙ্গলবার (১১ অক্টোবর) দিবাগত রাত দেড়টায় কর্ণফুলী নদীর ইছানগর সি-রিসোর্স ডকইয়ার্ডে তোলার সময় ‘এফভি মাগফেরাত’ নামের ফিশিং ভেসেলটি ডুবে যায়।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ