সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন, চলছে ত্রাণ ও উদ্ধার তৎপরতা দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনে একগুচ্ছ জরুরি নির্দেশনা মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে, আতঙ্কে তীরবর্তী মানুষ  বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর 

যেভাবে মানুষকে বিভ্রান্ত ও প্রতারিত করছে পশ্চিমা বিশ্ব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতী আব্দুল মাজিদ: পশ্চিমা দুনিয়া নারী অধিকার প্রতিষ্ঠার নামে আমাদের মত অনুন্নত বিশ্বের দেশগুলোতে বাবার নামের পাশে মায়ের নামকে স্থাপন করার চেষ্টা করছে ৷

ধীরে ধীরে মায়ের নাম প্রতিষ্ঠা ও বাবার নাম মুছে দেয়ার চেষ্টা , যা পশ্চিমা দুনিয়ায় ইতিমধ্যে সম্পন্ন হয়ে গেছে ৷

কিন্তু বাস্তবতা হচ্ছে পৃথিবীর সমস্ত ধর্ম ও সভ্যতায় মানব জাতিকে " আদমসন্তান" বলে চিহ্নিত করা হয় ৷ কোথাও মানব জাতিকে হওয়ার সন্তান বলা হয় না ৷ এতে কেউ কখনো বলেনি হওয়ার সন্মানে কোন আঘাত লেগেছে ৷

অথচ পশ্চিমা দুনিয়া একটি প্রতিষ্ঠিত সত্য ও বাস্তবতাকে উপেক্ষা করে নারী প্রগতির নামে পিতৃপরিচয়ের বাস্তবতাকে মুছে দিতে চাচ্ছে , যা মানবজাতির মধ্যে যৌনউশৃংখলতাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার নোংরা চেষ্টা ৷ ইহা মানব জাতির ঐতিহ্যের সাথে একটি প্রতারণা ৷

ফসল কি হবে তা বিজের দ্বারাই নির্ধারিত হয় , গম না ধান উৎপাদিত হবে বীজ নির্ধারণ করে জমি নির্ধারণ করেনা ৷ আর জমির দ্বারা ফসল সুজলা -সুফল হয় যদি তা উর্বর হয় , কিন্তু ধান না গম হবে এটা জমি নির্ধারণ করে না বরং বীজ নির্ধারণ করে ৷

এই বাস্তবতার বিরুদ্ধে পশ্চিমারা একটা যুদ্ধ ঘটিয়ে মানবজাতিকে বিভ্রান্ত করছে , এবং নারী প্রগতির নামে যৌনউশৃংখলতাকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়া হচ্ছে ৷ আমাদের সমাজ এক্ষেত্রে পশ্চিমাদের সহযোদ্ধা ৷
অন্ধ অনুকরণ প্রিয়তা আমাদেরকে কত অবাস্তব জিনিষ মেনেনিতে বাধ্য করছে ??

পশ্চিমা দুনিয়াকে কখনো বিশ্বাস করা যায় না, কারণ ওরা যদি সারাদিন রোজা রাখে মনে করবেন সন্ধ্যার সময় খালি পেটে অন্যের খাবার গ্রাস করে নিজের পেটে ঢুকানোর কোন নোংরা পরিকল্পনা আছে , আর সেটা পেট সম্পূর্ণ খালি থাকলেই সম্ভব ৷ আর এজন্যই রোজা

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ