বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

পেঁপে চাষে সফল রুবেল, মাসে আয় ২ লাখ টাকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আর কে ওসমান আলী দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জে পেঁপে চাষে সফল হয়েছেন রুবেল হোসেন নামে এক কৃষক। সুইট লেডি পেঁপের চাষ করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। উপজেলার মাহামুদপুর ইউনিয়নে রুবেল হোসেনের বাড়ি।

রুবেলের বাগানে প্রায় সব গাছে ধরেছে পেঁপে। প্রত্যেকটি পেঁপের ওজন গড়ে ৫-১০ কেজি। পেঁপে বিক্রি করে বর্তমানে মাসে রুবেলের আয় হচ্ছে ২-৩ লাখ টাকা।

সুইট লেডি জাতের পেঁপে চাষ করে পুরো উপজেলায় আলোড়ন সৃষ্টি করেছেন রুবেল। নিজ এলাকায় গড়ে তুলেছেন আধুনিক কৃষি ফার্ম নামে একটি প্রজেক্ট। সেখানে কাজ করে অনেকেই জীবিকা নির্বাহ করছেন।

রুবেল বলেন, এ জাতের পেঁপে চাষ করে খুব অল্প সময়ে যেকেউ লাভবান হতে পারবেন।

নবাবগঞ্জ উপজেলার কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, রুবেল হোসেনের এই পেঁপে বাগান দেখে এখন এলাকার অনেকেই উৎসাহী হচ্ছেন। পাশাপাশি বাগানটি নিয়মিত পরিদর্শনসহ সব ধরনের পরামর্শ ও সহযোগিতা করা হচ্ছে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ