শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

মসজিদে নববির লাইব্রেরিতে অসম্ভব সুন্দর এক কিতাবের সঙ্গে সাক্ষাৎ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতি জিয়াউর রহমান ।।

জানাযার নামাজে সূরা ফাতিহা। মসজিদে নববির লাইব্রেরিতে দেখলাম ইমাম কুদুরী রাহ. লিখিত আরেকটি অনবদ্য কিতাব- التجريد موسوعة القواعد الفقهية المقارنة ইমাম আবুল হুসাইন কুদুরী রাহ. লিখিত মুখতাসারুল-কুদুরী কিতাব ছাড়াও আরেকটি চমৎকার ও উপকারী কিতাব যে আছে, তা জানা ছিলো না৷ এর আগে শুনে থাকলেও স্মরণ নেই৷ যাক 'আত-তাজরীদ' নামক কিতাবটির সঙ্গে দেখা হলো মসজিদে নববির লাইব্রেরিতে৷ এখানেও মুআয ভাইর সম্পূর্ণ কৃতিত্ব৷

আমরা যারা ফিকহে হানাফী অনুযায়ী আমল করি, এখানে একটি মাসআলার মুখোমুখি হতেই হবে৷ সেটি হচ্ছে- জানাযার নামাযে সূরা ফাতিহা পড়ার মাসআলা৷

যেহেতু হানাফী মাযহাবে জানাযার নামাযে কিরাত নেই, তাই সূরা ফাতিহা পড়াও নেই৷ অথচ হারামাইনে জানাযায় নামাযে সূরা ফাতিহা পড়া হয়৷ মাইকের সাউন্ড বেশি হওয়ায় ইমাম সাহেব অনুচ্চ আওয়াজে পড়লেও শুনা যায়৷

মসজিদে নববিতে যে কদিন ছিলাম, একদিনের ইশার নামায ছাড়া সব ওয়াক্তের নামাযের পরই জানাযা ছিলো৷ যারা হারামাইনে সালাত আদায় করবেন, সালাত পরবর্তী জানাযায় শরিক হতে ভুলবেন না৷ খুব সহজেই বড় সওয়াবের অংশিদার হওয়ার সুযোগ হাতছাড়া করা মোটেও সমীচীন হবে না৷

আত-তাজরীদ কিতাব খুলতেই জানাযা অধ্যায় বের হলো৷ এই মাসআলাটিও সামনে চলে এলো৷ ইমাম কুদুরী পরিষ্কারভাবে লিখেছেন, জানাযার নামাযে সূরা ফাতিহা পড়া যেমন ওয়াজিব নয়৷ কেউ পড়ে নিলে মাকরুহও হবে না৷

হ্যাঁ অন্যান্য কিতাবে আরো ব্যাখ্যাসহ বলা হয়েছে যে, কিরাত হিসেবে নয়, আল্লাহ তাআলার হামদ, সানা ও দুআ হিসেবে সূরা ফাতিহা পড়া যাবে৷ কেননা জানাযার নামায হচ্ছে, দুআ৷ দুআতে কিরাত পড়া হয় না, এটাই নিয়ম৷

তাহলে বোঝা গেলো, আমাদের দেশে হানাফী মাযহাব ও আহলে হাদীস মাযহাবের মধ্যকার জানাযার নামাযে সূরা ফাতিহা পড়া না পড়া নিয়ে যে ঝগড়া হয়, তা সম্পূর্ণই نزاع لفظي তথা শাব্দিক দ্বন্দ্ব বৈ কিছু নয়৷ তারা কিরাত হিসেবে পড়েন৷ আমরা বলি- পড়লে অসুবিধা নেই৷ কেননা দুআ ও সানা হিসেবে তো পড়া যায়৷

এক সালামে জানাযার নামায হানাফী এবং শাফেঈ মাযহাবে জানাযার নামায দুই সালামে শেষ করতে