বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের

আজ থেকে সারাদেশের শিশুদের করোনা টিকা দেওয়া শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: এবার সারাদেশের জেলা ও উপজেলা পর্যায়ে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের জন্য করোনার টিকার বিশেষ ক্যাম্পেইন শুরু হচ্ছে। আজ মঙ্গলবার (১১ অক্টোবর) থেকে বিশেষ এই ক্যাম্পেইন শুরু হচ্ছে।

করোনা টিকার ক্যাম্পেইন আগামী তিন সপ্তাহ চলবে। এক কোটির বেশি স্কুল শিক্ষার্থীকে করোনার টিকার আওতায় নিয়ে আসতে বিশেষ এই ক্যাম্পেইন চলবে।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, সুরক্ষা ওয়েব পোর্টাল বা অ্যাপের মাধ্যমে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের নিবন্ধন শুরু হয়েছে। টিকার নিবন্ধনের জন্য শিশুদের ডিজিটাল জন্ম নিবন্ধন নম্বর ব্যবহার করতে হবে। নিবন্ধনের পর নিকটস্থ স্কুল ভ্যাকসিনেশন সেন্টার বা কেন্দ্র হতে ভ্যাকসিন গ্রহণ করা যাবে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিশেষ এই ক্যাম্পেইনের কার্যক্রম শুরু হবে।

স্বাস্থ্য অধিদপ্তরের করোনা টিকা ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব শামসুল হক জানান, মঙ্গলবার দেশের ৪২৭ উপজেলায় ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের জন্য করোনার টিকার বিশেষ ক্যাম্পেইন শুরু হচ্ছে, যা এই মাসের শেষ পর্যন্ত চলবে। এ সময়ে ১ কোটির বেশি স্কুল শিক্ষার্থীকে টিকার আওতায় আনা হবে।

তিনি বলেন, এই বিশেষ ক্যাম্পেইনে শিশুদের পেডিয়াট্রিক ফর্মুলেশন ফাইজার বায়োএনটেক কমিরনিটি টিকা দেওয়া হবে। সারাদেশের সোয়া দুই কোটি শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ