বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের

দেশে শান্তি প্রতিষ্ঠা করতে চায় বিএনপি: ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিএনপি দেশে শান্তি প্রতিষ্ঠা করতে চায় বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন,‘আপনারা লক্ষ্য করেছেন, আমরা মানুষের মধ্যে যাওয়া শুরু করেছি। কিছুদিন আগেও যারা বিদ্রুপ করত বিএনপি নাই, বিএনপির চিহ্ন নাই। বিএনপি রাস্তায় নামায় তাদের মাথা খারাপ হয়ে গেছে।’

তিনি আরও বলেন, ‘১০ ডিসেম্বরের পরে দেশ চলবে খালেদা জিয়ার নির্দেশে। আমান উল্লাহ আমানের এই বক্তব্যে ক্ষমতাসীন আওয়ামী লীগের সবাই ভয় পেয়ে গেছেন। ভয়ের কোনো কারণ নেই। আমরা দেশে শান্তি প্রতিষ্ঠা করতে চাই। আমরা গণতন্ত্র ও মানুষের অধিকার ফিরিয়ে আনতে চাই। এ জন্য আমাদের পাঁচজন প্রাণ দিয়েছে। আমাদের হাজারো লোক প্রাণ দেবে। আমরা অবশ্যই দেশে শান্তি ফিরিয়ে আনবো।’

আজ সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ৯০’র গণঅভ্যূত্থানে স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে শহীদ জিহাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত স্মরণসভায় বিএনপি মহাসচিব এ কথা বলেন।

আওয়ামী লীগ সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, ‘এখনো সময় আছে, ক্ষমতা ছেড়ে সংসদ বিলুপ্ত করেন। নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার দেন। এই নিরপেক্ষ সরকারের অধীনে নতুন নির্বাচন কমিশন গঠন করে পার্লামেন্ট নির্বাচন দেন। জনগণের ভোটে নতুন সরকার হবে। তা না হলে পালাবার পথও খুঁজে পাবেন না।’

তিনি আরও বলেন, ‘দেশের মানুষ আজ জেগে উঠেছে। তরুণ ও যুব সমাজকে অনুরোধ করব, আরও এগিয়ে আসুন। নিজের ভাগ্যের কথা চিন্তা না করে দেশ ও দেশের মানুষের কথা চিন্তা করুন। যুক্ত হন, দেশের মানুষকে মুক্ত করার চলমান আন্দোলনে। আমাদের নেতা বলেছেন, ফয়সালা হবে রাজপথে। রাজপথে তাদের পরাজিত করব।’

জিহাদ দিবস উপলক্ষ্যে অনুষ্ঠিত এই স্মরণসভায় ডাকসু’র সাবেক ভিপি আমানউল্লাহ আমানের সভাপতিত্বে ও সাবেক জিএস খায়রুল কবির খোকনের পরিচালনায় উপস্থিত ছিলেন, শামসুজ্জামান দুদু, ড. আসাদুজ্জামান রিপন, হাবিবুর রহমান হাবিব, নাজিম উদ্দিন আলম, আজিজুল বারী, হেলাল ফজলুল হক মিলন, লুৎফর রহমান, মোস্তাফিজুর রহমান বাবুল, সরাফত আলী সপু, এবিএম মোশাররফ হোসেন, আমিরুল ইসলাম খান আলীম, আবদুল কাদির ভূঁইয়া জুয়েল, ছাত্রদলের সাইফ মাহমুদ জুয়েলসহ আরও অনেকে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ